Monday, September 21

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের পর দীর্ঘ সময় নীরব থাকার পর অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে মেসি লিখেছেন, ‘কষ্টটা অনেক বড় এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে টুর্নামেন্টের সুন্দর স্মৃতিগুলো নিয়েই আমি ফিরছি। নিজেদের সবটুকু উজার করে দিয়ে যেভাবে আমরা লড়াই করেছি, তা সারাজীবন মনে থাকবে।’

তিনি আরও বলেন, ‘আজ হয়তো সবটা উপলব্ধি করা কঠিন, কিন্তু এই দল টানা দুটি বিশ্বকাপ ফাইনাল খেলেছে। প্রতিটি সমর্থককে ধন্যবাদ। আমরা আবারও এক জাতি হিসেবে এক হতে পেরেছি।’

একই পোস্টে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দনও জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি লিখেছেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি স্পেনকে আন্তরিক অভিনন্দন জানাই।’

এদিকে কঠিন সময়ে মেসির পাশে দাঁড়িয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুচ্ছো। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘তুমি সবসময়ই সেরা থাকবে। শুধু প্রতিভার জন্য নয়, বরং কখনো হাল না ছাড়ার মানসিকতার জন্য। তুমি আমাদের সন্তানদের এবং কোটি মানুষের অনুপ্রেরণা। তোমার পাশে এই জীবন কাটাতে পেরে আমি ভীষণ গর্বিত।’

বিশ্বকাপ জিততে না পারলেও নিজের পারফরম্যান্স এবং নেতৃত্বে আবারও বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন লিওনেল মেসি।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version