Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    আগস্ট ৬, ২০২৬

    জ্বালানি সংকট: ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কিনছে সরকার

    আগস্ট ৬, ২০২৬

    রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আমরা খেলব, তবে আমাদের দাবি মানার পর: মিঠুন
    ক্রিকেট

    আমরা খেলব, তবে আমাদের দাবি মানার পর: মিঠুন

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ১৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বয়কটের ঘোষণা দিয়ে ক্রিকেটারদের ডাকা সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি স্পষ্ট করে বলেছেন, দাবি মানা হলেই কেবল মাঠে নামবেন ক্রিকেটাররা।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ক্রিকেটাররা খেলার বিপক্ষে নন, তবে অপমান ও প্রশ্নবিদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব নয়।

    মিঠুন বলেন, ‘আমরা খেলতে চাই। কিন্তু সবকিছুর একটা সীমা আছে। পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, ক্রিকেটারদের অপমান করা হয়েছে।’

    ক্রিকেটারদের সিদ্ধান্তের কারণে দিনের প্রথম ম্যাচ নির্ধারিত সময় দুপুর ১টায় শুরু হয়নি। সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচের সূচি থাকলেও সেটিও অনিশ্চয়তায় রয়েছে। তবে একটি শর্তে দ্বিতীয় ম্যাচ খেলতে পারেন ক্রিকেটাররা বলে জানান কোয়াব সভাপতি।

    তিনি বলেন, ‘প্রতিবাদ হিসেবে আমরা দিনের প্রথম ম্যাচ খেলব না। বিসিবি বলছে, তাদের ৪৮ ঘণ্টার একটি প্রসিডিউর আছে। আমরা চাই, বিসিবি মিডিয়ার সামনে এসে ঘোষণা দিক—এই ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট পরিচালক এম নাজমুল ইসলামকে বহিষ্কার করা হবে।’

    মিঠুন আরও বলেন, ‘যদি তাকে বহিষ্কার না করা হয় এবং এরপর ক্রিকেটাররা আবার ম্যাচ বয়কট করে, তাহলে এর দায়ভার ক্রিকেটারদের থাকবে না। তখন সেই দায়ভার বোর্ডের ওপরই যাবে। তবে বিসিবি যদি অফিসিয়াল ঘোষণা দেয়, তাহলে ক্রিকেটাররা দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে।’

    উল্লেখ্য, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এরই ধারাবাহিকতায় কোয়াবের পক্ষ থেকে বিপিএল বয়কটের ঘোষণা দেওয়া হয়, যা টুর্নামেন্টের সূচি ও আয়োজনে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইসির গেজেট স্থগিত, পাবনার দুটি আসনে নির্বাচনে বাধা নেই
    Next Article আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা রাতে, ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলনও

    Related Posts

    জ্বালানি সংকট: ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কিনছে সরকার

    আগস্ট ৬, ২০২৬

    গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ভারতের সহায়তা চাইল বাংলাদেশ

    আগস্ট ৬, ২০২৬

    এআইয়ের সুযোগ কাজে না লাগালে পিছিয়ে পড়বে উন্নয়নশীল দেশ: বিশ্বব্যাংক

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    জ্বালানি সংকট: ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কিনছে সরকার

    রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

    ভালো থেকে মহান: ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাতি গঠনের অনিবার্য সূত্র

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬