Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    আগস্ট ৭, ২০২৬

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এআই ব্যবহারে দক্ষতা উন্নয়ন: বিআইজেএফ-গিগাবাইটের যৌথ কর্মশালা
    বিজ্ঞান ও প্রযুক্তি

    এআই ব্যবহারে দক্ষতা উন্নয়ন: বিআইজেএফ-গিগাবাইটের যৌথ কর্মশালা

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ২৯, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিউজরুমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার, প্রম্পটিং কৌশল, পিন পয়েন্ট ও নোটবুক এলএমসহ বিভিন্ন টুলস দিয়ে দ্রুত ও মানসম্মত খবর প্রস্তুতের কৌশল নিয়ে সাংবাদিকদের জন্য একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম-বিআইজেএফ-এর প্রায় ৩০ জন সদস্য এতে অংশ নেন।

    শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে বিআইজেএফ-এর উদ্যোগে আয়োজিত আজকের কর্মশালার পৃষ্ঠপোষকতা করেছে গিগাবাইট এবং সহযোগিতা করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। কর্মশালার বিষয় ছিল-‘এআই ইন জার্নালিজম: ইমপ্যাক্ট, চ্যালেঞ্জ অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড’।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী হাতে-কলমে প্রশিক্ষণ দেন। তিনি বলেন, আপনি যে এআই টুলই ব্যবহার করুন না কেন, সফলতা নির্ভর করবে ইনপুট বা প্রম্পটিং দক্ষতার ওপর। গুড ইনপুট দিলে গুড আউটপুট পাওয়া যায়। তিনি আরও জানান, এআইকে বোঝাতে পারাটাই দক্ষতা। আলাদিনের চেরাগের মতো এআই-যত ভালোভাবে ঘষবেন, তত ভালো কাজ করবে। এক টুল দিয়ে সব কাজ না করে প্রয়োজন অনুযায়ী টুল ব্যবহার করতে হবে।

    তিনি বলেন, বিশ্বজুড়ে সংবাদমাধ্যমগুলো দ্রুত এআই-নির্ভর হয়ে উঠছে। কনটেন্ট জেনারেশন, তথ্য যাচাই, ডেটা বিশ্লেষণ ও নিউজরুম অটোমেশনে এআই সাংবাদিকদের দক্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

    বিআইজেএফ সদস্য ও দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ কর্মশালায় পিন পয়েন্ট ও নোটবুক এলএম-এর ব্যবহার দেখান। তিনি বলেন, এআই সহযোগী, কিন্তু সাংবাদিককে অবশ্যই তথ্য যাচাই করতে হবে। কারণ এআই কখনও ভুল ওয়েবসাইট থেকেও তথ্য টেনে আনতে পারে।
    তার সঙ্গে সহপ্রশিক্ষক হিসেবে ছিলেন সাংবাদিক আরিফুল ইসলাম আরমান।

    সমাপনীতে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন বিসিএস মহাসচিব মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল হাসান ও ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আবু চৌধুরী তুহিন।

    বিসিএস মহাসচিব মনিরুল ইসলাম বলেন, হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি এখন দুটি বড় সমস্যার মুখোমুখি-বাজারে নকল পণ্য ও রিফারবিশ পণ্যের দৌরাত্ম্য। এ বিষয়ে সাংবাদিকদের সচেতনতা বাড়াতে হবে। আমরাও সচেতনতা বাড়াতে কাজ করছি। তিনি আরও জানান, চার বছর পর আগামী ২৯-৩১ জানুয়ারি আইসিটি প্রদর্শনী মেলা আবারও আয়োজন করা হবে।

    বিআইজেএফ সভাপতি হিটলার এ হালিমের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সহসভাপতি ভূঁইয়া ইনাম লেনিন। তিনি বলেন, যুগের পরিবর্তনে প্রযুক্তি বদলে গেছে। আগে ফটোশপ ছিল, এখন এসেছে এআই-সেট ডিজাইন হোক কিংবা কনটেন্ট, সর্বত্রই এর ব্যবহার বাড়ছে।

    সাধারণ সম্পাদক সাব্বিন হাসানের সঞ্চালনায় সারবাংলা’র বার্তা সম্পাদক সুমন ইসলাম বলেন, শেখার বিকল্প নেই। এআই সাংবাদিকতাকে বদলে দিচ্ছে, কিন্তু এর ওপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া যাবে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদেশে ডলার সংকট নেই, যত খুশি আমদানি করা যাবে: গভর্নর
    Next Article জেলে থাকা অবস্থায় খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয় : মির্জা আব্বাস

    Related Posts

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

    আগস্ট ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬