বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং। লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের হাত ধরে ব্র্যান্ডটির অ্যাস্ট্রো সিরিজের একাধিক স্মার্টফোন পর্যায়ক্রমে বাজারে আসবে। এরই ধারাবাহিকতায় বাজারে উন্মোচন করা হয়েছে ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’।
অ্যাস্ট্রো ৬ ফোনটি ‘মেড ইন বাংলাদেশ’। লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশের নিজস্ব কারখানায় এটি উৎপাদন করা হয়েছে। ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৫৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, ৮ জিবি পর্যন্ত এক্সটেন্ডেবল র্যাম, ৬৪ জিবি রম এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ছবি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা। নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক সুবিধা।
উদ্বোধনী অনুষ্ঠানে লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের সিওও ইঞ্জিনিয়ার মো. নাহিদুল ইসলাম, রিভারসং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শরিফুল ইসলাম, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চিফ পিপল অফিসার হাসান তৈয়ব ইমাম, হেড অব সেলসসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মো. নাহিদুল ইসলাম বলেন, নিজস্ব কারখানায় রিভারসং অ্যাস্ট্রো ৬ উৎপাদন করতে পেরে তারা গর্বিত। বাংলাদেশে স্মার্টফোন উৎপাদনের সক্ষমতা আরও শক্তিশালী করতে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে লিনেক্স ইলেকট্রনিক্সের।
তিনি বলেন, লিনেক্সের নিজস্ব এসএমটি সুবিধা, ল্যাবরেটরি এবং পিসিবিএ, চার্জার ও ব্যাটারি উৎপাদনের সক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক মানের মাননিয়ন্ত্রণের মাধ্যমে দেশে তৈরি স্মার্টফোন বাজারজাত করা হচ্ছে বলেও জানান তিনি। ভবিষ্যতে আরও সাশ্রয়ী মূল্যে আধুনিক স্মার্টফোন সহজলভ্য করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
রিভারসং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, রিভারসং একটি আন্তর্জাতিক ব্র্যান্ড। বিশ্বের বিভিন্ন দেশের কার্যক্রমের ধারাবাহিকতায় বাংলাদেশেও স্মার্টফোন নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। দেশের মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে আধুনিক প্রযুক্তির স্মার্টফোন বাজারজাত করাই তাদের লক্ষ্য।
তিনি জানান, অ্যাস্ট্রো সিরিজের আরও কয়েকটি মডেল শিগগিরই বাংলাদেশের বাজারে আসবে। পাশাপাশি ভবিষ্যতে উচ্চ স্পেসিফিকেশনের স্মার্টফোন ও গেমিং ফোন বাজারজাতের পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশে রিভারসংয়ের ভবিষ্যৎ পরিকল্পনা, স্থানীয় উৎপাদন ও নতুন স্মার্টফোন লাইনআপ নিয়ে আলোচনা করা হয়। চীন থেকে আসা রিভারসংয়ের একটি প্রকৌশলী দলও অনুষ্ঠানে উপস্থিত ছিল। তারা অ্যাস্ট্রো ৬-এর প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি হয়।
