Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হাসিনার আমলে ‘অমানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

    আগস্ট ৮, ২০২৬

    পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল

    আগস্ট ৮, ২০২৬

    প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এনইআইআর চালু পেছাল, অবিক্রিত মোবাইলের তথ্য জমার সময় বাড়ল
    বিজ্ঞান ও প্রযুক্তি

    এনইআইআর চালু পেছাল, অবিক্রিত মোবাইলের তথ্য জমার সময় বাড়ল

    By নিজস্ব প্রতিবেদকডিসেম্বর ১৫, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর সময়সীমা পিছিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। দেশের মোবাইলফোন ব্যবসায়ীদের সুবিধার্থে এনইআইআর সিস্টেম চালু আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগে আমদানিকৃত কিন্তু এখনো অবিক্রিত বা মজুদ থাকা মোবাইল হ্যান্ডসেটের তথ্য জমা দেওয়ার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।

    বিটিআরসি সূত্র জানায়, এর আগে অবিক্রিত মোবাইল হ্যান্ডসেটের আইএমইআইসহ সংশ্লিষ্ট তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে লক্ষ্য করা গেছে, অনেক মোবাইলফোন ব্যবসায়ী এখনো তাদের মজুদ বা অবিক্রিত হ্যান্ডসেটের তথ্য কমিশনে জমা দিতে পারেননি। এ অবস্থায় ব্যবসায়ীদের সময় দিতে এনইআইআর চালু করার তারিখ পরিবর্তন করা হয়।

    কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব মোবাইলফোন ব্যবসায়ী এখনো অবিক্রিত বা গুদামে থাকা হ্যান্ডসেটের তথ্য জমা দেননি, তারা আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময় পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট হ্যান্ডসেটগুলোর আইএমইআই নম্বর ও প্রয়োজনীয় তথ্য নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে neir@btrc.gov.bd ঠিকানায় পাঠাতে অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

    এনইআইআর সিস্টেম চালু হলে অবৈধ বা নকল মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিয়ন্ত্রণ সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা না দিলে পরবর্তীতে ওই হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে ব্যবহার বা বিক্রিতে জটিলতা তৈরি হতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article১৬ ডিসেম্বর মহাকাব্যিক দিন, জাতির অহংকার: তারেক রহমান
    Next Article নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকতে পারেন না: নাহিদ ইসলাম

    Related Posts

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

    আগস্ট ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হাসিনার আমলে ‘অমানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

    পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল

    প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

    ডিএসইতে উৎপাদন বন্ধ কোম্পানি বেড়ে ৩৫

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬