Sunday, November 1

ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শফিকুল ইসলাম খান মিল্টনকে। সদস্যসচিব করা হয়েছে এস এম জাহাঙ্গীর হোসেনকে।

রোববার (১ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version