Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    আগস্ট ৭, ২০২৬

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    আগস্ট ৭, ২০২৬

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডির কারণ প্রকাশ, ঢাকার বাইরে হবে প্রশিক্ষণ
    অন্যান্য

    উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডির কারণ প্রকাশ, ঢাকার বাইরে হবে প্রশিক্ষণ

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ৫, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সংঘটিত ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণ অবশেষে জানা গেছে। তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে, পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে।

    বুধবার (৫ নভেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

    তিনি বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণের সময় পাইলটের নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়।

    গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ অন্তত ৩৬ জন নিহত এবং শতাধিক আহত হন।

    তদন্ত কমিটির প্রধান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসান প্রতিবেদনে উল্লেখ করেন, কমিটি ১৫০ জনের সাক্ষ্য নিয়েছে এবং ১৬৮টি তথ্য উদ্ঘাটন করেছে। এর মধ্যে ৩৩টি সুপারিশ করা হয়েছে।

    প্রধান সুপারিশে বলা হয়েছে, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে বিমানবাহিনীর সব প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনা করা হবে।

    তদন্তে আরও উঠে এসেছে, মাইলস্টোন স্কুলের ভবনটি রাজউকের বিল্ডিং কোড অনুযায়ী নির্মিত নয়। সেখানে ন্যূনতম তিনটি সিঁড়ি থাকার কথা থাকলেও ছিল মাত্র একটি। কমিটির অভিমত, তিনটি সিঁড়ি থাকলে হতাহতের সংখ্যা আরও কম হতে পারত।

    এ ছাড়া প্রতিবেদনে বরিশাল ও বগুড়ায় বিমান বাহিনীর রানওয়ে সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে নতুন সম্প্রসারিত এলাকাগুলোতে রাজউকের বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন করার নির্দেশনাও দেওয়া হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরাষ্ট্রপতির আদেশে বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ
    Next Article বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ‘ইএসজি’ বিনিয়োগের ধারা, বাংলাদেশও সম্ভাবনায় উজ্জ্বল

    Related Posts

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    আগস্ট ৭, ২০২৬

    বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত অন্তত ১৫

    আগস্ট ৭, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    নওফেলের বাসভবনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬