Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নির্বাচনে ৫ দিনের বদলে ৮ দিন সেনা মোতায়েনের প্রস্তাব
    জাতীয়

    নির্বাচনে ৫ দিনের বদলে ৮ দিন সেনা মোতায়েনের প্রস্তাব

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ২০, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েনকাল ৫ দিন থেকে বাড়িয়ে ৮ দিন করার প্রস্তাব উঠেছে। প্রস্তাব অনুযায়ী, নির্বাচনের আগে ৩ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পর ৪ দিন মাঠে থাকবে বাহিনীর সদস্যরা।

    সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, গোয়েন্দা সংস্থা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) মতবিনিময় সভায় এ প্রস্তাব আসে।

    ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের সময় সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য মাঠে কাজ করবে। তবে আরপিও সংশোধনের পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হবে।

    তিনি বলেন, সভায় ভোটকেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী সামগ্রী পরিবহন, পার্বত্য ও উপকূলীয় এলাকার বিশেষ ব্যবস্থা, অবৈধ অস্ত্র উদ্ধার, কালো টাকা নিয়ন্ত্রণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

    ইসি সচিব জানান, নির্বাচনী প্রচারণায় সাধারণ নাগরিকদের ড্রোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, তবে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী তা ব্যবহার করতে পারবে। এছাড়া ভোটকেন্দ্র পর্যবেক্ষণে বডি-অন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, এআই প্রযুক্তি ও সাইবার মনিটরিংয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে।

    ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনীর সদস্য থাকবে ৯০ হাজার থেকে ১ লাখ এবং আনসার-ভিডিপি থেকে আসবে প্রায় ৫ থেকে ৬ লাখ সদস্য।

    অস্ত্র উদ্ধারে এখন পর্যন্ত ৮৫ শতাংশ সাফল্য এসেছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, নির্বাচনের বাজেট এখনো চূড়ান্ত হয়নি; পরবর্তী বৈঠকগুলোতে প্রশিক্ষণ, পরিবহন ও নিরাপত্তা খাতে ব্যয় নির্ধারণ করা হবে।

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, কোনো বাহিনীর মধ্যেই আমি উদ্বেগ দেখিনি। বরং সবাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, বর্তমানে দেশে নির্বাচনের উপযোগী পরিবেশ আছে। আজকের বৈঠক ছিল প্রস্তুতির সূচনা, যা ধাপে ধাপে আরও সমন্বিত করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি সতর্কতা নির্দেশ
    Next Article শাহজালালের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি

    Related Posts

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    আগস্ট ৬, ২০২৬

    রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬