Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি সতর্কতা নির্দেশ
    জাতীয়

    সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি সতর্কতা নির্দেশ

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ২০, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশজুড়ে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

    রোববার (১৯ অক্টোবর) অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠান ত্যাগের আগে রুমের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ করতে হবে। একই সঙ্গে এসির প্লাগ খুলে রাখা নিশ্চিত করতে হবে।

    নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যেন প্রতিদিন অফিস ত্যাগের আগে এসব বিষয় নিজ হাতে যাচাই করেন এবং অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ান।

    নির্দেশনাটি সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং মাউশির সব আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে।

    সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাজধানী ও অন্যান্য জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এ উদ্যোগ নেয়া হয়েছে।

    উল্লেখ্য, সম্প্রতি মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত, চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি তোয়ালে কারখানায় আগুন নেভাতে লেগেছে ১৭ ঘণ্টা, আর সর্বশেষ ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবর্ষা-মাহিরের প্রেমের জেরে খুন জবি ছাত্রদল নেতা জুবায়েদ
    Next Article নির্বাচনে ৫ দিনের বদলে ৮ দিন সেনা মোতায়েনের প্রস্তাব

    Related Posts

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬