Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধে কোটি টাকা বরাদ্দ

    আগস্ট ৯, ২০২৬

    সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো ও গ্যাস স্থাপনায় আগুন

    আগস্ট ৯, ২০২৬

    ‘টক্সিক’ ট্রেলার প্রকাশ, একাধিক চরিত্রে ইয়াশ; দেখা গেলেন কিয়ারা-নয়নতারা

    আগস্ট ৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘প্রবীণরা সমাজের বোঝা নন, তারা হলেন জীবন্ত ইতিহাস’
    জাতীয়

    ‘প্রবীণরা সমাজের বোঝা নন, তারা হলেন জীবন্ত ইতিহাস’

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রবীণদের জন্য একটি আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ জীবনের সুযোগ তৈরি করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘প্রবীণরা কোনো সমাজের বোঝা নন, তারা হলেন জীবন্ত ইতিহাস। তাদের জ্ঞান ও অভিজ্ঞতায় নিহিত রয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য দিকনির্দেশনা।’

    আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

    প্রধান উপদেষ্টা বলেন,‘জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে চলেছি, তা বাস্তবায়নে প্রবীণদের অন্তর্দৃষ্টি ও কর্মদক্ষতাকে কাজে লাগাতে হবে। প্রবীণরা যেন বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সামাজিক সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারেন, সে পরিবেশ সৃষ্টি করতে হবে।’

    ড. ইউনূস বলেন,‘আন্তর্জাতিক প্রবীণ দিবসের এ শুভক্ষণে আমি আমাদের সব শ্রদ্ধেয় প্রবীণ নাগরিককে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘‘ওল্ডার পারসনস ড্রাইভিং লোকাল এন্ড গ্লোবাল এ্যাকশন : আওয়ার এস্পিরেশনস, আওয়ার ওয়েল-বিইং, আওয়ার রাইটস’’-যথার্থ হয়েছে বলে আমি মনে করি।’

    তিনি আরও বলেন, ‘আমরা স্বপ্ন দেখি একটি দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ার, যেখানে প্রতিটি মানুষের কর্ম ও মর্যাদা নিশ্চিত হবে। এই স্বপ্ন পূরণে প্রবীণরাই হতে পারেন অন্যতম চালিকাশক্তি। তাদের অভিজ্ঞতা আমাদের সংকটে পথ দেখাবে, তাদের দিকনির্দেশনা তরুণদের করবে আত্মবিশ্বাসী।’

    প্রধান উপদেষ্টা বলেন, ‘আসুন, আজকের এই দিনে আমরা প্রবীণদের আমাদের সমৃদ্ধ ভবিষ্যতের সক্রিয় অংশীদার হিসেবে বরণ করে নিই। গড়ে তুলি এমন এক পৃথিবী, যেখানে প্রতিটি মানুষ তার সর্বোচ্চ সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মানিত ও পরিপূর্ণ জীবনযাপন করতে পারে।’ সূত্র:-বাসস।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ; জাতীয় দিবস হিসেবে ঘোষণা
    Next Article এনসিপির সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    Related Posts

    অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধে কোটি টাকা বরাদ্দ

    আগস্ট ৯, ২০২৬

    সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো ও গ্যাস স্থাপনায় আগুন

    আগস্ট ৯, ২০২৬

    ‘টক্সিক’ ট্রেলার প্রকাশ, একাধিক চরিত্রে ইয়াশ; দেখা গেলেন কিয়ারা-নয়নতারা

    আগস্ট ৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধে কোটি টাকা বরাদ্দ

    সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো ও গ্যাস স্থাপনায় আগুন

    ‘টক্সিক’ ট্রেলার প্রকাশ, একাধিক চরিত্রে ইয়াশ; দেখা গেলেন কিয়ারা-নয়নতারা

    বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬