Wednesday, September 30

৪৯তম বিসিএসে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দিয়েছে সরকার। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পর বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

নিয়োগপ্রাপ্তরা ‘জাতীয় বেতনস্কেল, ২০২৬’ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে যোগ দেবেন।

তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ সময় আরও দুই বছর বাড়াতে পারবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষানবিশকালে কোনো প্রার্থীকে চাকরিতে বহাল থাকার অনুপযোগী মনে হলে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ না করে তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।

এর আগে গত বছরের ১৯ অক্টোবর ৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হন।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version