বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈন।
একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
‘র’-এর প্রধানের এই ঢাকা সফরের বিষয়ে বাংলাদেশ ও ভারত—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। প্রতিনিধি দলে পরাগ জৈনের সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
ঢাকায় অবস্থানকালে প্রতিনিধি দলটি রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছে বলে জানা গেছে।
শেখ হাসিনা ইস্যুসহ বিভিন্ন কারণে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ‘র’ প্রধানের ঢাকা সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে তার সফরের নির্দিষ্ট উদ্দেশ্য বা বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে ঢাকা সফরের আগে চীন সফর করেছিলেন পরাগ জৈন।
ম্যাংগোটিভি / আরএইচ


