Sunday, September 20

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জনকে গ্রেপ্তার হয়েছে এবং ৪০টি মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে রমনা বিভাগ ৩১ জন, লালবাগ বিভাগ ৫৪ জন, ওয়ারী বিভাগ ৪৭ জন, মতিঝিল বিভাগ ৪৭ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১২৫ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৫৯ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে ৭০ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৫৩ পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন, ৮৬ বোতল এস্কাফ সিরাপ, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, দুটি পিকআপ, ৭টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version