Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘টক্সিক’ ট্রেলার প্রকাশ, একাধিক চরিত্রে ইয়াশ; দেখা গেলেন কিয়ারা-নয়নতারা

    আগস্ট ৯, ২০২৬

    বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

    আগস্ট ৯, ২০২৬

    ওষুধ কোম্পানির আপত্তিতে বাতিল নতুন নীতিমালা, ফিরল পুরোনো নিয়ম

    আগস্ট ৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সাবেক ভূমিমন্ত্রী জাবেদের দুই ফ্ল্যাটে দেড় হাজারের বেশি বিলাসবহুল সামগ্রী জব্দ
    আইন ও বিচার

    সাবেক ভূমিমন্ত্রী জাবেদের দুই ফ্ল্যাটে দেড় হাজারের বেশি বিলাসবহুল সামগ্রী জব্দ

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুলাই ২০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাটে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে দেড় হাজারের বেশি বিলাসবহুল সামগ্রীর তালিকা তৈরি ও জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মূল্যবান পোশাক, ঘড়ি, আসবাব ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

    সোমবার দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, গুলশানের নর্থওয়েস্ট বি ব্লকের একটি ভবনের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মোট ২৬৯ ধরনের পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে এ-৭ নম্বর ফ্ল্যাট থেকে প্রায় ১ হাজার ১৩৫টি এবং বি-৭ নম্বর ফ্ল্যাট থেকে প্রায় ৪০০টি সামগ্রী উদ্ধার করা হয়।

    জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, প্রায় ১০০টি কামিজ, আটটি ঘড়ির বক্স—যার মধ্যে চারটি রোলেক্স ব্র্যান্ডের, মুক্তার গহনা, ঝাড়বাতি, বেড, সোফা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), সিলিং ফ্যান, ট্রেডমিল, ফ্রিজ, স্যুটকেস, চেয়ার-টেবিলসহ বিভিন্ন বিলাসবহুল পণ্য।

    দুদক জানিয়েছে, উদ্ধার হওয়া রোলেক্স ঘড়িগুলোর ক্রয়রসিদ অনুযায়ী প্রতিটির মূল্য ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলারের মধ্যে।

    দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আদালতের নির্দেশনা অনুযায়ী দুই দিন ধরে ইনভেন্টরি বা সম্পদের তালিকা তৈরির কাজ সম্পন্ন করা হয়।

    সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

    ক্ষমতার পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় তার স্ত্রী রুকমীলা জামান, ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকেও আসামি করা হয়েছে।

    এর আগে চলতি বছরের ২ জুলাই আদালতের নির্দেশে গুলশানের দুটি ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে নেওয়া হয়। এছাড়া ২৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে তার নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট এবং ১৩ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতসহ আটটি দেশে থাকা বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দেন আদালত।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিশ্বকাপ ফাইনাল দেখা নিয়ে দাম্পত্য কলহ, যুবকের আত্মহত্যা!
    Next Article দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

    Related Posts

    ওষুধ কোম্পানির আপত্তিতে বাতিল নতুন নীতিমালা, ফিরল পুরোনো নিয়ম

    আগস্ট ৯, ২০২৬

    মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ

    আগস্ট ৯, ২০২৬

    রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আগস্ট ৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘টক্সিক’ ট্রেলার প্রকাশ, একাধিক চরিত্রে ইয়াশ; দেখা গেলেন কিয়ারা-নয়নতারা

    বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

    ওষুধ কোম্পানির আপত্তিতে বাতিল নতুন নীতিমালা, ফিরল পুরোনো নিয়ম

    মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬