Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৩

    আগস্ট ৯, ২০২৬

    ঢাকায় গোপন বৈঠকে আওয়ামী লীগের ৬ নেতা, আটক

    আগস্ট ৯, ২০২৬

    ডন গ্রেপ্তারের পর যা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী

    আগস্ট ৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হাজি
    জাতীয়

    হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হাজি

    By ম্যাঙ্গোটিভি ডেস্কএপ্রিল ২২, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।

    এদিকে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মোট ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তারা সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫১টি ফ্লাইটে সেখানে গেছেন।

    বুধবার (২২ এপ্রিল) হজ বিষয়ক সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

    বুলেটিন অনুযায়ী, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনস-এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস-এর ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

    তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৬৯৩ জন।

    চলতি বছরের হজযাত্রা শুরু হয় গত ১৮ এপ্রিল। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রী পরিবহন চলবে।

    এছাড়া ৩০ মে থেকে হজ শেষে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

    চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে অংশ নেওয়ার কথা রয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleযুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, তবুও বাড়ল তেলের দাম
    Next Article আলোচনায় না বসলে ‘যুদ্ধই একমাত্র বিকল্প’: পাকিস্তানের সতর্কবার্তা

    Related Posts

    হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৩

    আগস্ট ৯, ২০২৬

    ঢাকায় গোপন বৈঠকে আওয়ামী লীগের ৬ নেতা, আটক

    আগস্ট ৯, ২০২৬

    ডন গ্রেপ্তারের পর যা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী

    আগস্ট ৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৩

    ঢাকায় গোপন বৈঠকে আওয়ামী লীগের ৬ নেতা, আটক

    ডন গ্রেপ্তারের পর যা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬