Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, কমবে ৫ জেলার মানুষের ভোগান্তি

    আগস্ট ৮, ২০২৬

    হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

    আগস্ট ৮, ২০২৬

    সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দেশের সব হাসপাতালের জন্য জরুরি ১০ দফা নির্দেশনা
    জাতীয়

    দেশের সব হাসপাতালের জন্য জরুরি ১০ দফা নির্দেশনা

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ২৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনার অংশ হিসেবে নির্বাচনকালীন সময়জুড়ে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিশেষ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখতে হবে।

    গত রোববার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়।

    নির্দেশনা অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে প্রতিটি সিটি করপোরেশন এলাকায় ছয়টি করে মেডিকেল টিম গঠন করতে হবে। পাশাপাশি বিভাগীয় পর্যায়ে চারটি, জেলা পর্যায়ে তিনটি, উপজেলা পর্যায়ে দুটি এবং ইউনিয়ন পর্যায়ে একটি করে মেডিকেল টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। জনবল ও প্রয়োজন বিবেচনায় টিমের সদস্য সংখ্যা নির্ধারণ করবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা স্বাস্থ্য প্রশাসক।

    নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে জরুরি বিভাগে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল নিয়োগ করতে হবে এবং সব সময় পর্যাপ্ত অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে হবে।

    একই সঙ্গে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। নির্বাচনকালীন সময়ে চিকিৎসকের সার্বক্ষণিক উপস্থিতিতে জরুরি বিভাগ চালু রাখার নির্দেশ দেওয়া হয়।

    রোগী রেফার্ডের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা এবং রোগী ও স্বজনদের যথাযথ কাউন্সেলিং দেওয়ার বিষয়টিও নির্দেশনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

    এ ছাড়া জরুরি পরিস্থিতিতে স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী চিকিৎসাসেবা প্রদান করতে বলা হয়েছে। জরুরি বিভাগ, ওয়ার্ড, ল্যাবরেটরি, ক্যাথল্যাব, ডায়ালাইসিস সেন্টার, সিটি স্ক্যান ও এমআরআই সেন্টার নিয়মিত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    পাশাপাশি বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় ও সিভিল সার্জন কার্যালয়গুলোতেও ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমানবিক বিবেচনায় ৬ মাসের জামিন পেলেন সেই জুয়েল হাসান সাদ্দাম
    Next Article ডিএনসিসি প্রশাসককে তলব করলো দুদক

    Related Posts

    বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, কমবে ৫ জেলার মানুষের ভোগান্তি

    আগস্ট ৮, ২০২৬

    হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

    আগস্ট ৮, ২০২৬

    সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

    আগস্ট ৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, কমবে ৫ জেলার মানুষের ভোগান্তি

    হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

    সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

    তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬