Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    আগস্ট ৫, ২০২৬

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    আগস্ট ৫, ২০২৬

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    আগস্ট ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয়

    দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ১৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের বাইরে থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

    বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রেনিং সেন্টারে ১০৪তম ব্যাচের রিক্রুট অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে যারা দেশের বাইরে বসে নানা বক্তব্য দিচ্ছে, তারা দেশে আসুক। তাদের কথায় কেউ শঙ্কিত হবে না। দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।’ তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় মোট ৩৭ হাজার ৪৫৩ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

    জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই স্বাধীনতার পর এবারই সবচেয়ে বেশি সংখ্যক বিজিবি সদস্য রিক্রুট করা হয়েছে।’

    সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আরকান আর্মির ছোড়া গোলা প্রায়ই বাংলাদেশের ভেতরে এসে পড়ছে। তবে আরকান আর্মি একটি অবৈধ সশস্ত্র গোষ্ঠী হওয়ায় তাদের সঙ্গে বাংলাদেশের কোনো যোগাযোগ নেই। তিনি বলেন, ‘মিয়ানমার একটি বৈধ রাষ্ট্র। রাখাইন অঞ্চলের কিছু অংশ বর্তমানে আরকান আর্মির দখলে রয়েছে। তাদের কারণেই সীমান্তে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। আমাদের যোগাযোগ কেবল মিয়ানমার সরকারের সঙ্গে। কোনো ঘটনা ঘটলে আমরা সরকারিভাবেই বিষয়টি জানাই।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleব্যবসার পরিবেশ সহজ ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে: আমীর খসরু
    Next Article লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

    Related Posts

    খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেপ্তার

    আগস্ট ৫, ২০২৬

    আ’লীগ মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল, অস্বীকারের উপায় নেই: আসিফ নজরুল

    আগস্ট ৫, ২০২৬

    গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগস্ট ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬