Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

    আগস্ট ৮, ২০২৬

    ইয়েমেনে ফের বড় যুদ্ধের আশঙ্কা, হুথিদের হামলায় নিহত ৩০ সরকারি সেনা

    আগস্ট ৮, ২০২৬

    কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জাতীয় নির্বাচন-গনভোট ফেব্রুয়ারির ৮-১২ তারিখে , ১১ ডিসেম্বর তফসিল ঘোষনার সম্ভাবনা
    জাতীয়

    জাতীয় নির্বাচন-গনভোট ফেব্রুয়ারির ৮-১২ তারিখে , ১১ ডিসেম্বর তফসিল ঘোষনার সম্ভাবনা

    By নিজস্ব প্রতিবেদকডিসেম্বর ৩, ২০২৫3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির ৮ থেকে ১২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর তফসিল ঘোষণা হতে পারে ১১ ডিসেম্বর। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

    ইসির এই সদস্য বলেন, এবার সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। সে কারণে নির্বাচনের তারিখ ৮ ফেব্রুয়ারি থেকে দুই দিন পরে বা ১২ ফেব্রুয়ারি থেকে দুই দিন আগে—অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি কোনো দিন ভোট হতে পারে। আগামী রবিবার ইসি সভা বসবে। সেই সভাতেই ভোটের দিন চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

    এক দিনে দুটি ব্যালটে ভোটগ্রহণ পরিচালনা করায় ভোটারদের বেশি সময় লাগতে পারে-এমন ধারণা থেকে ভোট সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত করার প্রস্তাব বিবেচনায় রয়েছে।শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে গত শনিবার ইসির মহড়ায় দেখা যায়—দুটি ব্যালট ব্যবহারের কারণে ভোটারদের সময় বেশি লাগছে। সে কারণেই গোপন কক্ষ দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। এবার প্রায় ৪৩ হাজার কেন্দ্রে ২ লাখ ৪৪ হাজার ভোটকক্ষ রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে।

    তফসিলের প্রস্তুতি
    রবিবারের সভায়-মনোনয়নপত্র জমার শেষ তারিখ, যাচাই–বাছাইয়ের সময়, আপিল ও নিষ্পত্তির সময়সীমা, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন-সব চূড়ান্ত করতে চায় কমিশন। এরপর সপ্তাহের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে বলে জানান আনোয়ারুল ইসলাম।

    ইসির কর্মকর্তারা জানান, এবারের তফসিলে দুই মাসের ব্যবধান রাখতে চায় কমিশন। প্রচার–প্রচারণার জন্য সর্বোচ্চ ১৮–১৯ দিন সময় রাখার পরিকল্পনা আছে। ভোটের দিন চূড়ান্ত করার আগে আবহাওয়া অধিদপ্তর থেকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের পূর্বাভাসও চাওয়া হয়েছে।

    ইসির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ভোট হয়েছে ষষ্ঠ জাতীয় নির্বাচনে-১৯৯৫ সালের ১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা থেকে ভোটগ্রহণ পর্যন্ত ব্যবধান ছিল ৫৩ দিন।

    নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনের সব প্রস্তুতি আমরা নিয়েছি। রবিবারের বৈঠকের পর নির্ধারিত দিনে তফসিল ঘোষণা করা হবে।
    জাতীয় নির্বাচন-গণভোট ফেব্রুয়ারির ৮-১২ তারিখে, ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সম্ভাবনা

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleকর্মবিরতি স্থগিত , বার্ষিক পরীক্ষায় ফিরছেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা
    Next Article যুক্তরাষ্টের অভিবাসন-নীতি কঠোরতর : ১৯ দেশের আবেদন স্থগিত

    Related Posts

    ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

    আগস্ট ৮, ২০২৬

    ইয়েমেনে ফের বড় যুদ্ধের আশঙ্কা, হুথিদের হামলায় নিহত ৩০ সরকারি সেনা

    আগস্ট ৮, ২০২৬

    কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

    আগস্ট ৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

    ইয়েমেনে ফের বড় যুদ্ধের আশঙ্কা, হুথিদের হামলায় নিহত ৩০ সরকারি সেনা

    কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬