Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাছিরের মামলা চলতে বাধা নেই
    বিনোদন

    পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাছিরের মামলা চলতে বাধা নেই

    By ম্যাংগো টিভিজুন ৭, ২০২২2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলার বিচার কার্যক্রম চলতে কোনো বাধা নেই। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার ৯ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাজ্জাদুর রহমান খান রিভিশন আবেদন খারিজ করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল মোমেন খান।

    আদালত সূত্র জানায়, গত ২৭ মার্চ অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তা খারিজ করে দেন। ফলে মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এগোচ্ছে।

    এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একইসঙ্গে পরীমনির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে ২৭ জানুয়ারি আত্মসমর্পণ করলে আদালত তাঁকে জামিন মঞ্জুর করেন।

    উল্লেখ্য, ২০২২ সালের ৬ জুলাই ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাছির উদ্দিন মাহমুদ মামলাটি দায়ের করেন। একই বছরের ১৮ এপ্রিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আদালত পরীমনিকে হাজির হওয়ার সমন জারি করে। পরবর্তীতে ২৬ জুন আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

    ২০২৩ সালের ১৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মো. মনির হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সেখানে পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে অভিযুক্ত করা হয়। তবে ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহৃদরোগে আক্রান্ত শাবানার স্বামী
    Next Article দক্ষ বাণিজ্য আলোচক তৈরির ওপর জোর দিলেন বাণিজ্য উপদেষ্টা

    Related Posts

    বিতর্কে ক্ষমা চেয়ে ৫০ কন্যাশিশুর শিক্ষার দায়িত্ব নিলেন সঞ্জয় দত্ত

    এপ্রিল ২৮, ২০২৬

    বাবা আর্থিক কেলেঙ্কারিতে জেলে, নিজেকে জড়াতে চান না নায়িকা পূজা চেরি—————————–

    এপ্রিল ২৬, ২০২৬

    আন্তর্জাতিক স্বীকৃতির পর ঢাকায় ‘ওয়ান্স আপন আ টাইম ইন ওয়ারী বটেশ্বর’

    এপ্রিল ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫