Tuesday, October 20

বাণিজ্যিক তথ্যভিত্তিক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করে ৫৯ কোটি ৭০ লাখ রুপি। মুক্তির পর প্রথম রোববারে আয় হয় ৫৫ কোটি ৮৫ লাখ রুপি। এরপর প্রথম সোমবারে প্রেক্ষাগৃহের সংখ্যা কিছুটা কমলেও ভারতে ছবিটির নিট আয় দাঁড়ায় ৪২ কোটি ৩৫ লাখ রুপি।

এতে ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ২৪২ কোটি ২৫ লাখ রুপি। আর করসহ মোট আয় বা গ্রস সংগ্রহ হয়েছে ২৮৩ কোটি ৭৫ লাখ রুপি।

আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে ছবিটি। মুক্তির পঞ্চম দিনে বিদেশের বাজার থেকে ১০ কোটি রুপি আয় করে ‘জেলার ২’। এতে ছবিটির মোট বৈদেশিক আয় দাঁড়িয়েছে ১৯৪ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় হয়েছে ৪৭৭ কোটি ৭৫ লাখ রুপি। মঙ্গলবার সকালে নিয়মিত প্রদর্শনী শুরুর আগেই ছবিটি আরও ২ কোটি ২৬ লাখ রুপি আয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ছবিটির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক নেলসন দিলীপকুমার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দর্শক ও ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের উন্মাদনা অভাবনীয়। ‘থালাইভার’ রজনীকান্তের জাদু এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। ‘জেলার ২’-কে এত ভালোবাসা ও গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সান পিকচার্স প্রযোজিত অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটিতে রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন এস জে সূর্য, বিদ্যা বালন, মিঠুন চক্রবর্তী, রম্যা কৃষ্ণন, যোগী বাবু, মির্না, শিবরাজকুমার, মোহনলাল ও জ্যাকি শ্রফ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version