Tuesday, September 29

পটুয়াখালীর কলাপাড়ায় হাসপাতালে যাওয়ার পথে এক অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। স্বজনদের দাবি, এ ঘটনায় ওই নারীর গর্ভপাত হয় এবং পরে নবজাতকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মুন্সী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, হাবির তার অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া বেগমকে নিয়ে অটোরিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন। পথে স্থানীয় সোহাগ, মামুন ও শাওন তাদের অটোরিকশার গতিরোধ করেন। এ সময় তারা তানিয়ার স্বামী ও শ্বশুরকে মারধর করতে থাকেন।

একপর্যায়ে তানিয়া এগিয়ে গেলে তার পেটে লাথি মারা হয়। পরে তাকে প্রায় দেড় ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় বলেও অভিযোগ করেন স্বজনরা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তানিয়ার গর্ভপাত হয়। কিছুক্ষণ পর নবজাতকের মৃত্যু হয় বলে জানান স্বজনরা। পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে বলেও দাবি তাদের।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version