Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

    আগস্ট ৮, ২০২৬

    ইয়েমেনে ফের বড় যুদ্ধের আশঙ্কা, হুথিদের হামলায় নিহত ৩০ সরকারি সেনা

    আগস্ট ৮, ২০২৬

    কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ১,৬১৩ কোটি টাকার মানিলন্ডারিং: পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা
    বিজনেস

    ১,৬১৩ কোটি টাকার মানিলন্ডারিং: পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ২৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সরাফাতসহ চারজনের বিরুদ্ধে ১ হাজার ৬১৩ কোটি টাকার বেশি অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট শুক্রবার (২৮ নভেম্বর) গুলশান থানায় মামলাটি দায়ের করে।

    দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

    সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে, চৌধুরী নাফিস সরাফাত ও তার সহযোগীরা রেইস ম্যানেজমেন্ট পিএসিএল নামে একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির মাধ্যমে দীর্ঘদিন ধরে মিউচুয়াল ফান্ডের অর্থ ব্যক্তিগত ও অবৈধ স্বার্থে ব্যবহার করেছেন। ২০০৮ সালে গঠিত প্রতিষ্ঠানটি ২০১৩ সালের মধ্যেই ১০টি মেয়াদি মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনার দায়িত্ব পায় এবং বর্তমানে ১৩টি ফান্ড পরিচালনা করছে।

    সিআইডির অভিযোগ অনুযায়ী, নাফিস সরাফাত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ এবং সহকারী ড. হাসান তাহের ইমাম তৎকালীন ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক)–এর শেয়ার কেনার জন্য মিউচুয়াল ফান্ডের অর্থ ব্যবহার করেন এবং পরে ব্যাংকের পরিচালনা পর্ষদে জায়গা নেন। একই কৌশলে আঞ্জুমান আরা শহীদকে সাউথইস্ট ব্যাংকের পরিচালক পদেও বসানো হয়।

    অভিযুক্তরা ফান্ডের অর্থ ব্যবহার করে ‘মাল্টি সিকিউরিটিজ’ নামের একটি ব্রোকারেজ হাউজও অধিগ্রহণ করেন। ওই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়। এছাড়া পদ্মা ব্যাংকের অর্থ ব্যবহার করে ‘পদ্মা ব্যাংক সিকিউরিটিজ’ ও ‘স্ট্র্যাটেজিক ইকুইটি ফান্ডে’ বিনিয়োগের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ হাসিলের প্রমাণ পেয়েছে সিআইডি।

    সিআইডির তদন্তে দেখা যায়, নাফিস সরাফাত, তার স্ত্রী এবং ছেলে রাহীব সাফওয়ান সারাফাত চৌধুরীর নামে বিভিন্ন ব্যাংকে মোট ৭৮টি হিসাব পরিচালিত হয়েছে। এসব হিসাবে ১,৮০৯ কোটি টাকা জমা এবং ১,৮০৫ কোটি টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। বর্তমানে এসব হিসাবে স্থিতি মাত্র ২৯ লাখ ২১ হাজার টাকা।

    বিদেশে বিপুল সম্পদের খোঁজ
    সিআইডি জানায়, কানাডা, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে নাফিস সরাফাত পরিবার ও সহযোগীদের নামে বিপুল সম্পদ, ব্যাংক হিসাব ও ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য মিলেছে। শুধু রাহীব সাফওয়ান সারাফাত চৌধুরীর নামেই বিদেশি ব্যাংকে ৭৬টি হিসাব পরিচালনার প্রমাণ পাওয়া গেছে।

    এ ছাড়া দুবাইতে ফ্ল্যাট–ভিলা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত একাধিক কোম্পানি এবং সিঙ্গাপুরে ফান্ড পরিচালনার তথ্যও তদন্তে এসেছে।

    বেস্ট হোল্ডিংসের বন্ডে ৫০০ কোটি টাকার বিনিয়োগে চাপ প্রয়োগ, অর্থপাচার, বিদেশে ফ্ল্যাট কেনা ও বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর সিআইডি তদন্ত শুরু করে।

    সিআইডির মতে, প্রতারণা, জালিয়াতি ও দেশি–বিদেশি মুদ্রা পাচারের মাধ্যমে মোট ১,৬১৩ কোটি ৬৮ লাখ টাকার বেশি অর্থ অবৈধভাবে অর্জন করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই মানিলন্ডারিং মামলা দায়ের হয়েছে।

    বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, মানিলন্ডারিংয়ের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। অবৈধ অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএক সপ্তাহ পিছিয়ে বিপিএল, শুরু ২৬ ডিসেম্বর; ফাইনাল ২৩ জানুয়ারি
    Next Article বাজার হারাচ্ছে ভারত, পেঁয়াজ আমদানিতে নতুন উৎসে ঝুঁকছে বাংলাদেশ

    Related Posts

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    জ্বালানি সংকট: ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কিনছে সরকার

    আগস্ট ৬, ২০২৬

    গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ভারতের সহায়তা চাইল বাংলাদেশ

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

    ইয়েমেনে ফের বড় যুদ্ধের আশঙ্কা, হুথিদের হামলায় নিহত ৩০ সরকারি সেনা

    কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬