Sunday, September 27

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ইসলামিক শরীয়াহভিত্তিক অর্থায়ন কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর ইসলামিক অর্থায়ন কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেবে কোম্পানিটি। এ জন্য তদারকি কমিটি গঠন, পৃথক ইসলামিক ফাইন্যান্স বিভাগ চালু এবং ইসলামিক তহবিল পৃথকীকরণ করতে হবে।

এ ছাড়া নির্ধারিত নীতিমালা ও পরিচালন নির্দেশিকা বাস্তবায়নের পাশাপাশি ইসলামিক অর্থায়নের জন্য পৃথক হিসাবরক্ষণ ব্যবস্থা চালু করতে হবে।

এসব শর্ত পূরণের পর ইসলামিক শরীয়াহভিত্তিক অর্থায়ন কার্যক্রম শুরুর চূড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে আইপিডিসি ফাইন্যান্স।

অর্থাৎ, বর্তমান অনুমোদনের মাধ্যমে কোম্পানিটি ইসলামিক অর্থায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও কাঠামো গড়ে তোলার সুযোগ পেলেও শর্ত পূরণ এবং পরবর্তী চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই কার্যক্রম শুরু করতে পারবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version