Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    আগস্ট ৬, ২০২৬

    সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন

    আগস্ট ৬, ২০২৬

    হরমুজ প্রণালি ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতার দাবি ইরানের

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এমএফএসের মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করল এনবিআর
    বিজনেস

    এমএফএসের মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করল এনবিআর

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ১১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    করপোরেট কর পরিশোধ ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও সম্পূর্ণ ডিজিটাল করতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    রোববার (১১ জানুয়ারি) এই কার্যক্রমের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

    উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, এমএফএসের মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ চালু হওয়ায় করপোরেট করদাতাদের জন্য কর দেওয়া আরও দ্রুত ও সহজ হবে। এটি কর সংগ্রহ ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    তিনি বলেন, বর্তমানে অনেক করপোরেট প্রতিষ্ঠান এমএফএসের মাধ্যমে কর্মীদের বেতন পরিশোধ করছে। নতুন এই ব্যবস্থার ফলে তারা উৎসে করসহ বিভিন্ন ধরনের কর ও ভ্যাট একই প্ল্যাটফর্মে পরিশোধ করতে পারবে। ভবিষ্যতে অন্যান্য এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানও এই সুবিধা চালু করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে পরীক্ষামূলকভাবে এমএফএস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের অনলাইন মার্চেন্ট ওয়ালেট সার্ভিসের মাধ্যমে উৎসে কর বাবদ ১৩ কোটি টাকা এবং মূসক বাবদ ৬৪ কোটি টাকার চালান পরিশোধ করা হয়। এর মাধ্যমে করপোরেট করদাতারা ব্যাংকে উপস্থিত না হয়ে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধের সুযোগ পাচ্ছেন।

    এনবিআর সূত্র জানায়, নতুন এই সেবার আওতায় ই-টিডিএস সিস্টেমের মাধ্যমে উৎসে কর এবং অর্থ বিভাগের এ-চালান সিস্টেম ব্যবহার করে মূসক পরিশোধ করা যাবে।

    এনবিআরের কর্মকর্তারা জানান, এই ডিজিটাল উদ্যোগের ফলে কর পরিশোধে স্বচ্ছতা বাড়বে, লেনদেনের সময় ও ব্যয় কমবে এবং বৃহৎ অঙ্কের কর প্রদানে করদাতারা আরও উৎসাহিত হবেন। পাশাপাশি রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন, ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ক্যাশলেস সরকারি আর্থিক সেবা জোরদারে এনবিআরের উদ্যোগ অব্যাহত থাকবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগ্রাহকদের স্বস্তি, দাম না বাড়িয়েই ইন্টারনেট গতি বাড়াল বিটিসিএল
    Next Article রেফ্রিজারেটর, এসি ও টিভিতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

    Related Posts

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    আগস্ট ৫, ২০২৬

    স্টার্টআপ বাংলাদেশের প্রথম সফল এক্সিট, মাইলফলক গড়ল পালসটেক

    আগস্ট ৫, ২০২৬

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন

    হরমুজ প্রণালি ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতার দাবি ইরানের

    আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর, টিকিট ৫০ টাকা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬