Wednesday, September 23

সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশে ব্যাংক খোলা থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ জমা দেওয়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, প্রার্থীরা যেন ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে নির্ধারিত অর্থ সহজে জমা দিতে পারেন-সে জন্য আজ তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর।

এর আগে, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সরকারি ছুটি ছিল এবং গতকাল শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটির দিন।

Share.
Exit mobile version