সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় শাহেদ আহম্মেদ আশিক নামে বগুড়ার এক প্রবাসী নিহত হয়েছেন। এক মাসের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে সৌদি আরবে ফিরে যাওয়ার পর তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত শাহেদ আহম্মেদ আশিক বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন। হামলাটি ইরান-সমর্থিত হুতি বাহিনী চালিয়েছে বলে দাবি করা হয়েছে।
পরিবারের জন্য এ মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। বাবা-মা, স্ত্রী ও সন্তানকে রেখে বিদেশের মাটিতে প্রাণ হারালেন আশিক। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ম্যাংগোটিভি / আরএইচ


