Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল
    শিক্ষা

    রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুলাই ২১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রতিবাদ জানিয়ে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

    সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থী ফুরকান উদ্দিন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

    ভুক্তভোগীর অভিযোগ, পদ্মা এক্সপ্রেসে দায়িত্ব পালনরত টিকিট পরীক্ষক (টিটি) বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে অর্থ নিয়ে টিকিট ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছিলেন। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় এবং এতে তার চশমা ভেঙে যায়।

    ফুরকান উদ্দিন বলেন, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের প্রতিবাদ করায় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। অভিযুক্তদের শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

    ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। আন্দোলনে সংহতি জানিয়ে সেখানে অবস্থান নেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

    আন্দোলনকারীদের দাবি, অভিযুক্ত টিটিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং রেলে দুর্নীতি ও যাত্রী হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে হবে।

    শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, প্রতিবাদ করায় একজন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে।

    অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত রেললাইন অবরোধ অব্যাহত থাকবে।

    এদিকে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বলেন, বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে।

    অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে স্থায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

    অবরোধের কারণে রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article৮ হাজারের প্রস্তুতি, ৫০ হাজারের বেশি বিক্ষোভকারীর ঢলে নিয়ন্ত্রণ হারায় দিল্লি পুলিশ
    Next Article এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী

    Related Posts

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬