Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা
    অপরাধ

    বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ৬, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ও সন্ধ্যায় উপজেলার চৌরাস্তা ও কেন্দুরবাগ বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

    অভিযানে পাইকারি পর্যায়ে এক হাজার ৩২৩ টাকা দামের গ্যাস সিলিন্ডার এক হাজার ৫০০ টাকায় বিক্রি করায় মৃত আব্দুল গোফরানের ছেলে লোকমান হোসেনকে (৫৫) ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গ্যাস সিলিন্ডারের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়ের রসিদ দেখাতে ব্যর্থ হওয়ায় কোরবান আলীর ছেলে আব্দুল হককে (৪২) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন। তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত মূল্য আদায় রোধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সতর্ক করা হয়েছে।

    অভিযানে বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসিইএস ২০২৬-এ এআই-চালিত নতুন প্রযুক্তি উন্মোচন করেছে গিগাবাইট
    Next Article বাজারদর বিবেচনায় সরকারি গাড়ি কেনার মূল্যসীমা বাড়াল অর্থ বিভাগ

    Related Posts

    ইজিবাইক ছিনতাইয়ের সাক্ষী হওয়ায় শিশুকে হত্যা, গ্রেপ্তার ২

    আগস্ট ৬, ২০২৬

    সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন

    আগস্ট ৬, ২০২৬

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬