Author: ম্যাংগো টিভি

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গত ৯ আগস্ট ড্যাবের সম্মেলনে সরাসরি ভোটে হারুন আল রশীদ সভাপতি এবং জহিরুল ইসলাম শাকিল মহাসচিব নির্বাচিত হন। ৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদে (২০২৫) প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, ডা. মোহাম্মদ আব্দুস সেলিম, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকি, অধ্যাপক ডা.…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। হামলার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছ থেকে। হামলা মূলত রাফাহ এলাকায় সংঘটিত বন্দুক হামলায় এক ইসরায়েলি সৈন্য আহত হওয়ার পরপর হঠাৎ শুরু হয়। এতে হামাস-এর সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস ‘যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন’ হিসেবে ইসরায়েলের প্রতি গুরুতর অভিযোগ এনেছে। তারা জানিয়েছে, নিখোঁজ এক বন্দির মরদেহ হস্তান্তর তাঁদের থেকে স্থগিত রাখা হয়েছে। যদিও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ঘোষণা করেছেন, যুদ্ধবিরতি এখনও টিকে রয়েছে। তিনি বলেন-ছোটখাটো সংঘর্ষ হতে পারে, আমরা জানতে পারি গাজায় একজন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে, আমরা আশা…

Read More

পুঁজিবাজারে তালিকাভুক্ত শরিয়াহভিত্তিক পাঁচ বেসরকারি ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক—একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। শাখা নেটওয়ার্ক ব্যবস্থাপনা, আমানতকারীদের চাপ মোকাবিলা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাইয়ে ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করছেন। গত ১৬ সেপ্টেম্বর গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় পাঁচ ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। এরপর ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদ নীতিগত অনুমোদন প্রদান করে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে…

Read More

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন আর্থিক ও তথ্যপ্রযুক্তি খাতের অভিজ্ঞ পেশাজীবী মো. আবদুল মোতালেব। সিডিবিএলের পরিচালনা পর্ষদ তাঁর নিয়োগকে প্রতিষ্ঠানের চলমান ডিজিটাল রূপান্তরের জন্য একটি “গুরুত্বপূর্ণ মাইলফলক” হিসেবে উল্লেখ করেছে। ৩৭ বছরেরও বেশি সময় ধরে আর্থিক খাতে প্রযুক্তি ব্যবস্থাপনা, এক্সচেঞ্জ টেকনোলজি, পরিচয় ব্যবস্থাপনা ও পাসপোর্ট-ইমিগ্রেশন সিস্টেমে কাজের অভিজ্ঞতা রয়েছে মোতালেবের। ২০১৮ সালে সিডিবিএলে চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে যোগ দেন তিনি। পরবর্তীতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং ভারপ্রাপ্ত এমডি-সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নিয়োগপ্রাপ্ত হওয়ার পর প্রতিক্রিয়ায় মোতালেব বলেন, বাংলাদেশের শেয়ারবাজারে উদ্ভাবন, দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে…

Read More

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, প্রধান উপদেষ্টার কাছে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের যে রূপরেখা বা সুপারিশ জমা দেওয়া হয়েছে, তাতে তিনটি ভাগ রয়েছে। পৃথক তিনটি ভাগে সুপারিশগুলো বাস্তবায়ন করবে সরকার। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সুপারিশগুলো বাস্তবায়নের তিনটি ভাগের বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। অধ্যাপক আলী রীয়াজ বলেন, যেসব বিষয় সংবিধান-সংশ্লিষ্ট নয়, তা সরকার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে এবং সুপারিশের অনেক বিষয় আছে যা অফিস আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব হবে।…

Read More

সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসে (বেসিস) চলমান অচলাবস্থা দূর করতে ১০ সদস্যের সহায়ক কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্য সংগঠন আইন–২০২২-এর ১৮ ধারার ২(ক) উপধারা অনুযায়ী গঠিত এই কমিটি প্রশাসককে বেসিসের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করবে। সোমবার (২৭ অক্টোবর) বেসিসের প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, প্রশাসক প্রয়োজন বিবেচনায় কমিটির সহায়তা নেবেন এবং এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। নবগঠিত কমিটির সদস্যরা হলেন-মুশফিকুর রহমান (স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং), মোস্তফা রফিকুল ইসলাম (ফ্লোরা টেলিকম), মো. রওশান কামাল (টেকসল…

Read More

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাত থেকে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ভর্তি করার সিদ্ধান্ত নেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানান, হাসান মাসুদের ইস্কেমিক স্ট্রোক হয়েছে এবং মাইল্ড হার্ট অ্যাটাকও শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে নিউরোলজি, কার্ডিয়াক ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। সাধারণত এ ধরনের রোগীকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়, এরপর পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। হাসান মাসুদ সেনাবাহিনীতে কর্মজীবন শেষে সাংবাদিকতায় যুক্ত হন। পরবর্তীতে চলচ্চিত্র ব্যাচেলর দিয়ে…

Read More

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ ২০১৪ সালের পর দেউলিয়া হয়ে গেছে। রাজধানীর একটি হোটেলে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক আকার থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ কার্যকারিতা বিঘ্নিত হয়েছে। মাহফুজ আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান সংস্কারের জন্য একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। মাহফুজ আলম আরও বলেন, পূর্ববর্তী প্রশাসন ১৯৯০ সালের রাজনৈতিক পরিবর্তনের পরে এবং সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক শাসনামলে ব্যাপক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে এবং চেষ্টা করেছে। তথ্য উপদেষ্টা বলেন, আজকের মূল বিষয় কেবল ভালো নীতি বাস্তবায়ন করা নয় বরং বিদ্যমান কাঠামোগত সমস্যাগুলোর সমাধান করা। মাহফুজ আলম আরও বলেন, রাজনৈতিক লক্ষ্য…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশন কেবল কিছু সুপারিশ দিয়ে দায়মুক্তি পেতে চাইছে। তিনি বলেন, ‘আমরা আশা করি উপদেষ্টা পরিষদ ও সরকার গভীর আলোচনা করবে এবং সাংবিধানিক ভিত্তি রয়েছে এমন পদ্ধতি গ্রহণ করবে।’ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ জানান, আরপিওর ২০ ধারার উপধারায় দলীয় প্রতীকসহ কিছু বিধান নিয়ে তারা আলোচনা করেছেন। বেশ কিছু বিষয়ে সমঝোতা হলেও দলীয় প্রতীক ব্যবহারের বিষয়ে একমত হয়নি কমিশন। উদ্বেগ বিবেচনায় না আসায় এ বিষয়ে তারা চিঠি দিয়েছেন বলেও জানান তিনি। তিনি বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের…

Read More

দেশের বাজারে শিশুদের প্রলুব্ধ করার মতো বিভিন্ন নকল ও মানহীন চকোলেট ছড়িয়ে পড়েছে-এমন উদ্বেগজনক তথ্য জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসব ভেজাল ও নিম্নমানের শিশুখাদ্য সম্পর্কে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বিএসটিআইয়ের নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে সংস্থাটির মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেন, বাজারে পাওয়া অনেক চকোলেট সুন্দর মোড়কের কারণে বিদেশি ব্র্যান্ডের মতো মনে হলেও বাস্তবে এগুলো ফেক প্রডাক্ট। তিনি হাতে বিভিন্ন চকোলেটের প্যাকেট নিয়ে বলেন, ‘মোড়ক দেখে মা-বাবারা মনে করেন, উন্নতমানের চকোলেট কিনছেন। অথচ এসব চকোলেটের ভেতরে কোনো কোকো কনটেন্ট নেই বললেই চলে। কোকো পাউডারের সঙ্গে টোস্ট বিস্কুটের গুঁড়া ও চিনি মিশিয়ে এটি তৈরি করা হয়।’…

Read More