Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

    জুন ২২, ২০২৬

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    জুন ২২, ২০২৬

    মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

    জুন ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অচলাবস্থা নিরসনে বেসিসে ১০ সদস্যের সহায়ক কমিটি গঠন
    বিজ্ঞান ও প্রযুক্তি

    অচলাবস্থা নিরসনে বেসিসে ১০ সদস্যের সহায়ক কমিটি গঠন

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৮, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসে (বেসিস) চলমান অচলাবস্থা দূর করতে ১০ সদস্যের সহায়ক কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্য সংগঠন আইন–২০২২-এর ১৮ ধারার ২(ক) উপধারা অনুযায়ী গঠিত এই কমিটি প্রশাসককে বেসিসের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করবে।

    সোমবার (২৭ অক্টোবর) বেসিসের প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, প্রশাসক প্রয়োজন বিবেচনায় কমিটির সহায়তা নেবেন এবং এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

    নবগঠিত কমিটির সদস্যরা হলেন-মুশফিকুর রহমান (স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং), মোস্তফা রফিকুল ইসলাম (ফ্লোরা টেলিকম), মো. রওশান কামাল (টেকসল টেকনোলজিস), বেলাল আহমেদ (সিনার্জি ইন্টারফেস), রাশেদ কামাল (দি ডাটাবিজ সফটওয়ার), এ এইচ এম রোকমুনুর জামান রনি (এইচ আর সফট বিডি), মুহাম্মদ আব্দুল মজিদ (বাংলা পাজেল), মো. জুয়েল (লেমিসে লিমিটেড), ফেরদৌস আলম (এটোভা টেকনোলজি) ও সৈয়দ জাহিদ হোসেন (মিট এক্সপার্ট)।

    কমিটি গঠনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বেসিসের প্রতিষ্ঠাতা সদস্য ও ফ্লোরা টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম ডিউক বলেন, অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই কমিটি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

    এদিকে কমিটির সদস্য ইঞ্জি. মো. জুয়েল বলেন, মামলাসহ নানা কারণে বেসিস দীর্ঘদিন অচল অবস্থায় ছিল। বেসিসকে পুনরায় সচল করে দ্রুত মেম্বার সার্ভিস সহজীকরণ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই এখন প্রধান লক্ষ্য।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগুরুতর অসুস্থ অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে ভর্তি
    Next Article ৩ ভাগে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন

    Related Posts

    দেশীয় শিল্প ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী

    জুন ১৬, ২০২৬

    অ্যামাজন-আলি এক্সপ্রেসে পণ্য বিক্রি করতে পারবে দেশি উদ্যোক্তারা

    জুন ১৬, ২০২৬

    ফিফা বিশ্বকাপের উন্মাদনায় লেনোভোর বিশেষ এডিশন ল্যাপটপ বাজারে

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬