Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালন বাজেটের আওতায় শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও প্রশাসনিক ব্যয় নির্বাহে ১৩২ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এই বরাদ্দ থেকে বিদ্যালয়ের মাসিক ইন্টারনেট বিল, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং শিক্ষকদের ভ্রমণ খরচ মেটানো হবে। বুধবার (২৯ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ ও রাজস্ব বিভাগের উপপরিচালক (সেকশন–২) মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইন্টারনেট খাতে মাসিক ১ হাজার টাকা, পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে ৫০০ টাকা করে ব্যয় করা যাবে। এছাড়া যারা মাসিক সমন্বয় সভায় যোগ দেন বা সরকারি কাজে বিভিন্ন স্থানে ভ্রমণ করেন, তারা বিধি মোতাবেক ভ্রমণ ব্যয়ের প্রাপ্য হবেন। ২০২৫–২৬ অর্থবছরে পরিচালন…
যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক বন্ধ থাকার পর রাজধানীতে মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে উত্তরা-মতিঝিল রুটে নিয়মিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বুধবার (২৯ অক্টোবর) রাতে ফার্মগেট এলাকার উড়ালপথে কিছুটা কম্পন সৃষ্টি হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার অংশে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে মতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল অব্যাহত ছিল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, বিশেষজ্ঞদের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ণ রুটে চলাচল স্বাভাবিক করা হয়। উল্লেখ্য, গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের…
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ অথবা মার্জারে (একাধিক প্রতিষ্ঠানের একীভূত হওয়া) বিনিয়োগকারীদের স্বার্থ যাতে ক্ষুন্ন না হয় সে চেষ্টা চালানো হচ্ছে। আজ বুধবার (২৯ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে শীর্ষ ব্রোকারহাউজের নির্বাহীদের এক বৈঠকে এবিষয়ে আলোচনা হয়। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, বিএসইসি পুঁজিবাজার সংস্কারের জন্য কাজ করছে। সংস্কারের মূল ক্ষেত্রসমূহ: মার্জিন রুল, মিউচুয়াল ফান্ড বিধিমালা, আইপিও বিধিমালা ও কর্পোরেট গভর্ন্যান্স নীতিমালা যুগোপযোগীকরণ তথা সংস্কারের কাজ করছে বিএসইসি। বিগত সময়ের অনিয়মের বিচার নিশ্চিত করে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেও কমিশন কাজ করছে। সংস্কারের…
বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের তথ্যপ্রযুক্তি ও হার্ডওয়্যার খাতে বিপুল ক্ষতি হয়েছে, যা পুরো খাতের জন্য এক বড় আঘাত। অগ্নিকাণ্ডে বিসিএসের সদস্য প্রতিষ্ঠানগুলোর আমদানিকৃত বিপুল পরিমাণ প্রযুক্তিপণ্য পুড়ে নষ্ট হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা হলেও, প্রকৃত ক্ষতি আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত ে১৮ অক্টোবর দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডে ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণের জন্য বিসিএস জরুরি ভিত্তিতে সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি পাঠায় এবং অনলাইনে তথ্য প্রদানের জন্য একটি ফরম সরবরাহ করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই প্রাথমিক ক্ষয়ক্ষতির এই পরিমাণ নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে, বিসিএস…
দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে জনপ্রিয় পর্যটনকেন্দ্র সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারবেন পর্যটকরা। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পাবেন। তবে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মানতে হবে সরকারের জারি করা কঠোর ১২টি নির্দেশনা। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে যাতায়াত করবে। আইনগত নিষেধাজ্ঞার কারণে উখিয়ার ইনানী থেকে কোনো নৌযান চলাচলের অনুমতি নেই। গত ২২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। নির্দেশনা অনুযায়ী, বিআইডব্লিউটিএ এবং পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দ্বীপে কোনো নৌযান চলাচল করতে পারবে না। পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টাল থেকে অনলাইনে…
দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষেও লটারি পদ্ধতিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মাধ্যমিক বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং ঢাকা শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, নানা দিক বিবেচনা করে এ বছরও লটারির মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। খুব শিগগির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিভাবকদের একটি অংশ…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল করতে সারাদেশে সেনা ও নৌবাহিনীর মোট ৯২ হাজার ৫০০ সদস্য মোতায়েন করা হবে। দেশের প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর একটি করে কোম্পানি দায়িত্ব পালন করবে। মোতায়েনকৃত বাহিনীর মধ্যে সেনাবাহিনীর সদস্য থাকবেন ৯০ হাজার এবং নৌবাহিনীর ২ হাজার ৫০০ জন। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরবর্তীতে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ভোটের আগের ৭২ ঘণ্টা ও ভোটগ্রহণের পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের উপদেষ্টারা যেন প্রার্থী হতে না পারেন-এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এমন দাবি জানান তিনি। বৈঠকে লিখিতভাবেও এ সুপারিশ জমা দেয় দলটি। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণঅধিকার পরিষদের ছয় সদস্যের প্রতিনিধিদল। নুরুল হক নুর বলেন, ‘আগের নিয়ম ছিল—তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সংশ্লিষ্টরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও অবসর গ্রহণের তিন বছর পূর্ণ না হলে…
চুরি যাওয়া, নিবন্ধনবিহীনসহ সব অবৈধ মোবাইল হ্যান্ডসেট নিয়ন্ত্রণে আনতে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর)’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এটি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে। এই প্রযুক্তি চালুর মাধ্যমে দেশের নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধন হবে, ফলে সহজেই বোঝা যাবে কোনো সেট বৈধ না অবৈধ। শুধু তাই নয়-এ প্রক্রিয়া চালুর পর নেটওয়ার্কে ব্যবহৃত অবৈধ মোবাইল হ্যান্ডসেট ও সিম একসঙ্গে বিটিআরসির ট্র্যাকিং করাও সম্ভব হবে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বিটিআরসির বোর্ডরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী এ তথ্য জানান। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার…
সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের ভূমিকায় হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির অভিযোগ, কমিশনের পদক্ষেপে জাতিতে ঐক্যের বদলে বিভক্তি তৈরি হবে। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর লেক শো’র হোটেলে আয়োজিত এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ মন্তব্য করেন। তিনি বলেন, কিছু রাজনৈতিক দলের প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এতে জাতি আরও বিভক্ত হবে। সরকার ও কমিশনের কর্মকাণ্ডে বিএনপি হতাশ। বিএনপির এ নেতা আরও বলেন, ‘গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত দলিলের বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে পুরোপুরি প্রতিফলিত হয়নি। বলা হয়েছে ৪৮টি দফার ওপর গণভোট হবে—এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।’ তিনি জানান, জুলাই…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম