Author: ম্যাংগো টিভি

শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য এক্সপার্ট সিরিজের নতুন ৩টি ল্যাপটপ ও ডেস্কটপ পিসি নিয়ে এসেছে। আসুস এক্সপার্ট সিরিজের ল্যাপটপে নির্ভরযোগ্যতা, ডেটা সুরক্ষা এবং পারফরম্যান্সের উপর গুরুত্ব দেয়া হয়েছে। এই সিরিজে আসুস এক্সপার্টবুক পি১, পি৩, পি৫ ল্যাপটপসহ আরও রয়েছে এক্সপার্টসেন্টার ডেস্কটপ পিসি ও অল-ইন-ওয়ান সলিউশন। ছোট ও মাঝারি ব্যবসা, বড় কর্পোরেশন, সরকারি দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ডিভাইসগুলো তৈরি করা হয়েছে। আসুস এক্সপার্ট সিরিজের ল্যাপটপে নির্ভরযোগ্যতা, ডেটা সুরক্ষা এবং পারফরম্যান্সের উপর গুরুত্ব দেয়া হয়েছে। এই সিরিজে আসুস এক্সপার্টবুক পি১, পি৩, পি৫ ল্যাপটপসহ আরও রয়েছে এক্সপার্টসেন্টার ডেস্কটপ পিসি ও অল-ইন-ওয়ান সলিউশন। ছোট ও মাঝারি ব্যবসা, বড় কর্পোরেশন, সরকারি দপ্তর এবং…

Read More

বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপন করতে যাচ্ছে ‘অ্যামেক্স মেম্বার উইক’। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী এই বিশেষ আয়োজনের মাধ্যমে সিটি ব্যাংক দেশের আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ডধারীদের জন্য দিচ্ছে নানা সুবিধা, অফার ও এক্সক্লুসিভ প্রমোশন। আমেরিকান এক্সপ্রেসের সঙ্গে দীর্ঘ ও সফল অংশীদারিত্বের অংশ হিসেবে এই আয়োজনের মাধ্যমে সিটি ব্যাংক কার্ডধারীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং তাদের দৈনন্দিন কেনাকাটা ও পেমেন্ট অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলতে চায়। পুরো সপ্তাহজুড়ে দেশের জনপ্রিয় শপিং, ডাইনিং, ইলেকট্রনিকস, এন্টারটেইনমেন্ট, জুয়েলারি, বিউটি স্যালন ও ফার্নিচার ক্যাটাগরিতে কেনাকাটায় অ্যামেক্স কার্ডধারীরা পাবেন ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা (শর্ত প্রযোজ্য)। এই অফার দেশের সব প্রধান শহরে কার্যকর থাকবে। এছাড়া,…

Read More

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। এদিকে, মাহমুদউল্লাহর অসুস্থতার খবর জানিয়ে দোয়া চেয়েছেন তাঁর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। ফেসবুকে পোস্ট করা এক ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মাহমুদউল্লাহ। মিষ্টি লেখেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।’ যদিও শুরুতে পোস্টে অসুস্থতার কারণ উল্লেখ…

Read More

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বড় ধরনের মুনাফা হ্রাসের মুখে পড়েছে। ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৯৫ শতাংশ কমে গেছে, যা বিনিয়োগকারীদের জন্য হতাশাজনক সংকেত হিসেবে দেখা হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মেয়াদে ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে মাত্র ৫ পয়সা। গত বছরের একই সময় এ আয় ছিল ১ টাকা ৬ পয়সা। এছাড়া, চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিক- অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত— ব্যাংকটির মোট ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৮৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৪ পয়সা।…

Read More

জমা দেওয়া জুলাই সনদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ অন্তর্ভুক্ত করা ও নির্বাচনের দিন গণভোটের দাবি নিয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছেও যাবে বিএনপি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, ‘নোট অব ডিসেন্ট শুধু বিএনপি নয়, অন্যান্য রাজনৈতিক দলও দিয়েছে। রাজনৈতিক দলগুলোর সুপারিশ উপেক্ষা করে ঐকমত্য কমিশন একতরফাভাবে জুলাই সনদ সরকারের কাছে পেশ করেছে। তাদের জমাকৃত জুলাই সনদ কোনোভাবেই মেনে নেওয়া যায়…

Read More

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রেজ্জাকুল হাসান ওরফে রাজু (৪৬) অবশেষে র‍্যাবের হাতে ধরা পড়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ঢাকা জেলার আশুলিয়া থানার নবীনগর এলাকায় র‍্যাব-১২ বগুড়া, সিপিসি-২ সাভার ও র‍্যাব-৪ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাজু সরকারী কাজে বাধাদান ও পুলিশ আক্রমণের মামলার এজাহারভুক্ত ১নং পলাতক আসামী ছিলেন। র‍্যাব জানায় , গত (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ জানতে পারে রাজু তার নিজ বাড়ির পাশে সাইফুল ইসলামের মুদি দোকানের সামনে অবস্থান করছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রাজু দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার…

Read More

ফুটবলের ঈশ্বর খ্যাত ডিয়েগো ম্যারাডোনার ৬৫তম জন্মদিন আজ (৩০ অক্টোবর)। ১৯৬০ সালের এই দিনে আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের দরিদ্র এলাকা ভিয়া ফায়োরিতায় জন্ম নিয়েছিলেন বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই তারকা। ছোটবেলা থেকেই যার স্বপ্ন ছিল একটাই-ফুটবল দিয়ে পৃথিবী জয় করা। মাত্র ১৬ বছর বয়সে জাতীয় দলে জায়গা করে নেওয়া ম্যারাডোনার নাম প্রথম আলোচনায় আসে ১৯৭৯ সালের যুব বিশ্বকাপে। আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে গোল্ডেন বল জেতেন তিনি। এরপরই দেশ বুঝে যায়, জন্ম নিয়েছে নতুন এক ফুটবল জাদুকর। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ম্যারাডোনা রচনা করেন ফুটবল ইতিহাসের মহাকাব্য। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ‘হ্যান্ড অব গড’ গোলের পরের সেই একক দৌড়ে করা গোল—‘গোল অব…

Read More

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভয়াবহ তাণ্ডব চালিয়ে শক্তিশালী হারিকেন মেলিসা এখন কিউবায় আঘাত হেনেছে। এর আগে হাইতি ও জ্যামাইকায় ঝড়টির আঘাতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঝড়টি বহু ঘরবাড়ি ও অবকাঠামো গুঁড়িয়ে দিয়েছে, অনেক এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হারিকেনটির সবচেয়ে ভয়াবহ আঘাত লাগে জ্যামাইকার উপকূলে, যেখানে ঘণ্টায় ২৫০ কিলোমিটারেরও বেশি গতির বাতাস বইতে থাকে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস বলেছেন, ‘পুরো দেশটাই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’ তিনি জানান, দ্বীপের ৮০ থেকে ৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল, পুলিশ স্টেশন, বন্দরঘরসহ সরকারি স্থাপনাও। অন্যদিকে হাইতিতে ভয়াবহ বন্যায় অন্তত ২০…

Read More

কর্মকক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার স্থাপন নিয়ে মহাপরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির লক্ষ্য এমন একটি দেশ গড়ে তোলা যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে যেন যেকোনো একটিকে বেছে নিতে না হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। তারেক রহমান লিখেছেন, ‘যখন কোনো তরুণী মা পর্যাপ্ত শিশু পরিচর্যার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন, অথবা কোনো ছাত্রী পড়াশোনা বন্ধ করে দেন, তখন কী হয়? বাংলাদেশ হারায় সম্ভাবনা, উৎপাদনশীলতা এবং অগ্রগতি।’ তিনি বলেন, ‘বিএনপির লক্ষ্য সহজ: এমন একটি আধুনিক, গণমুখী বাংলাদেশ গড়া- যেখানে কোনো নারীকে তার পরিবার ও…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে ‘হ্যাঁ-না’ পোস্টের ঢল। নিউজফিডজুড়ে এখন চলছে হ্যাঁ-না প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১২টার পর থেকেই এ ধরনের পোস্টে ভরে উঠেছে ফেসবুকের টাইমলাইন। বেশির ভাগ পোস্টেই এর কারণ উল্লেখ করা হয়নি, ফলে অনেক ব্যবহারকারীই বিষয়টি নিয়ে কৌতূহল ও বিভ্রান্তিতে পড়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে এই ট্রেন্ডের পেছনে রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট-যা যুক্ত হয়েছে আসন্ন গণভোট ইস্যুর সঙ্গে। সূত্র জানায়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশ ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী চায় নভেম্বরে গণভোট, আর জাতীয় নাগরিক…

Read More