Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দোষারোপ করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। মানুষকে মিথ্যা বলে প্রতারণা করবেন না। তিনি বলেন, বিএনপি কখনোই নির্বাচন পেছানোর কথা বলেনি, বরং দ্রুত নির্বাচনের পক্ষেই দলটি অবস্থান নিয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমাদের বন্ধু মানুষ তাহের আমাদের দোষারোপ করেছেন যে, আমরা নাকি নির্বাচনকে বাধা দেবো। মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করবেন না। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে যত বাধা সৃষ্টি করেছেন, আপনারাই করেছেন। আপনারা পিআরের দাবি নিয়ে এসেছেন, আলোচনায় ছিল…
দেশের অন্যতম ই-কমার্স সাপোর্ট প্রতিষ্ঠান শপআপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘বিক্রয় প্রতিনিধি (Sales Representative)’ পদে ৫০ জন প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি বা সমমান হতে হবে। শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা থাকা ভালো, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। নির্বাচিত প্রার্থীদের বেতন ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা ২০ থেকে ৪৫ বছর নির্ধারণ করা হয়েছে। কর্মস্থল হবে **ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, গাজীপুর (টঙ্গী) ও ময়মনসিংহ (ভালুকা)**সহ আশপাশের এলাকা। আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তির লিংক…
উত্তর আফ্রিকার দেশ সুদানের দারফুর অঞ্চলে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে বিদ্রোহী আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। শহর দখলের পর ঘরে ঘরে হত্যাযজ্ঞের যে বিভীষিকা চলছে, তার প্রমাণ মিলছে মহাকাশ থেকে তোলা স্যাটেলাইট চিত্রেও। স্যাটেলাইট চিত্র ও যাচাইকৃত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মানবাধিকার পর্যবেক্ষকরা জানিয়েছেন, দারফুরের এল ফাশের শহরে আরএসএফ-এর হাতে সংঘটিত এই হত্যাযজ্ঞ মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধেরই প্রতিচ্ছবি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ শুক্রবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে জানায়, শহর দখলের পরপরই আরএসএফ সদস্যরা ঘরে ঘরে গিয়ে পুরুষদের হত্যা করেছে। ইয়েল ইউনিভার্সিটির স্কুল অব পাবলিক হেলথের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাব (এইচআরএল) জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে শহরের হাসপাতাল, আবাসিক এলাকা, সেনা ঘাঁটির কাছাকাছি শত…
চলতি বছরের অস্থির পুঁজিবাজার, কমে যাওয়া ঋণচাহিদা ও বাড়তি খেলাপি ঋণের চাপ সত্ত্বেও দেশের ছয়টি বাণিজ্যিক ব্যাংক দেখিয়েছে ব্যতিক্রমী আর্থিক পারফরম্যান্স। ট্রেজারি বিল ও বন্ড থেকে শক্তিশালী আয়ের ওপর নির্ভর করে তারা ২০২৫ সালের প্রথম নয় মাসেই (জানুয়ারি–সেপ্টেম্বর) আগের পুরো বছরের মুনাফাকে ছাড়িয়ে গেছে। এই ছয় ব্যাংক হলো-ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া, শাহজালাল ইসলামী ব্যাংক ও ঢাকা ব্যাংক। তাদের এই সাফল্য দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের দীর্ঘদিনের সর্বোচ্চ মুনাফার রেকর্ড ভেঙে দিয়েছে। চলতি সময়ে ইসলামী ব্যাংকের মুনাফা গত বছরের একই সময়ের ১০৮ কোটি টাকা থেকে কমে ৯৯ কোটি টাকায় নেমে এসেছে। ব্যাংকগুলোর মুনাফা বৃদ্ধির প্রধান উৎস…
অন্তর্বর্তী সরকার ইচ্ছে করে বিলম্ব না করলে জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, চট্টগ্রামের রাউজানে যারা অস্ত্রসহ ধরা পড়েছে, তারা কেউ বিএনপি নয়। সবাই ফ্যাসিবাদী চক্রের সঙ্গে জড়িত। অথচ কিছু সংবাদপত্র তাদের বিএনপি নেতা হিসেবে প্রচার করেছে-যা সম্পূর্ণ মিথ্যা। তিনি গণমাধ্যমকে নিরপেক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের…
জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর। শনিবার (১ নভেম্বর) সকালে কুয়াকাটায় জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ প্রস্তুতি বিষয়ে স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ইসি আনোয়ারুল বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। মাঠপর্যায়ের কর্মকর্তাদের শক্তি বাড়ানো হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে।’ তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনে মাঠপর্যায়ে কেউ অসদাচরণ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে আরও দক্ষ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।’…
আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। একান্ত প্রয়োজন ছাড়া কোনো বিদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে উল্লেখ করা হয়, এর আগে বিদেশ ভ্রমণ সীমিতকরণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয় ও অর্থ বিভাগের নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক কর্মকর্তা তা অনুসরণ করছেন না। দেখা গেছে, একই মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবসহ একাধিক কর্মকর্তা একই সময়ে বিদেশ সফরে যাচ্ছেন, যা আগের নির্দেশনার পরিপন্থি। এ প্রেক্ষিতে সরকার নতুন করে নির্দেশনা জারি করে জানিয়েছে-আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত বিদেশ সফর থেকে…
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার ২০ দিন পর মারা গেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নায়েক মো. আক্তার হোসেন। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আক্তার হোসেন গত ১৩ অক্টোবর রামু সিএমএইচ থেকে হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে স্থানান্তরিত হয়েছিলেন। দীর্ঘ চিকিৎসার পরও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। নায়েক আক্তার হোসেন কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন এবং তিনি ভোলা জেলার বাসিন্দা। তার মরদেহ শনিবার (১ নভেম্বর) সকালে হেলিকপ্টারযোগে গ্রামের বাড়িতে পাঠানো হবে।…
দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি সেবা প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন ২৩ পিএলসি পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর মাধ্যমে ৫ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, যা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর একটি সাবসিডিয়ারি মার্চেন্ট ব্যাংক। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ অক্টোবর ব্রেইন স্টেশন ২৩ পিএলসি কিউআইও’র জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আবেদন জমা দিয়েছে। প্রস্তাবিত কিউআইও’র আওতায় ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলনের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। এই অর্থ ব্যয়…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার ভেতরে সামরিক হামলার কোনো পরিকল্পনা নেই। যা চলতি মাসের শুরুর দিকে তার নিজস্ব মন্তব্যের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকরা। শুক্রবার (৩১ অক্টোবর) ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিনি কি ভেনেজুয়েলায় হামলার পরিকল্পনা করছেন? জবাবে ট্রাম্প বলেন, ‘না।’ বর্তমানে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ ভেনেজুয়েলার উপকূলের দিকে অবস্থান করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও একই বক্তব্য দিয়েছেন। তিনি মায়ামি হেরাল্ড-এর প্রতিবেদনের জবাবে বলেন, যারা দাবি করছে তারা ‘পরিস্থিতি সম্পর্কে জানে’,…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম