Author: ম্যাংগো টিভি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনা সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং বিমানবাহিনীর একটি বিশেষ দলও মাঠে থাকবে। প্রতিটি উপজেলায় একটি করে সেনা কোম্পানি দায়িত্ব পালন করবে। শনিবার (১ নভেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে তিন বাহিনী প্রধান নির্বাচনের সব ধরনের প্রস্তুতি বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন,ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় ড. ইউনূস দেশের…

Read More

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে জাতীয় নিরাপত্তা ও নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় তিন বাহিনীর সদস্যদের দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রমের…

Read More

বাংলাদেশে আজ থেকে শুরু হলো ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) প্রতিষ্ঠানের মধ্যে আন্তলেনদেন (ইন্টারঅপারেবল ট্রান্সফার) সেবা। বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় চালু হওয়া এই সেবার মাধ্যমে এখন একটি এমএফএস বা ব্যাংক হিসাব থেকে অন্য ব্যাংক বা এমএফএসে টাকা পাঠানো যাবে সহজেই। তবে দেশের সবচেয়ে বড় দুই এমএফএস প্রতিষ্ঠান বিকাশ ও নগদ, এবং রকেট এখনও সেবাটি চালু করতে পারেনি। ফলে অধিকাংশ ব্যবহারকারী আপাতত এই সুবিধার বাইরে থাকছেন। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, বিকাশ সেবাটি চালুর প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং শিগগিরই যুক্ত হবে। তবে নগদ এখনো পূর্ণাঙ্গ লাইসেন্স না পাওয়ায় তাদের সংযোগ দেওয়া হয়নি। তিনি বলেন,…

Read More

গৃহীত আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায়-অযৌক্তিক আবদারের কাছে নতিস্বীকার করার শামিল বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার প্রতি ভিডিও বার্তায় এ কথা বলেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। শনিবার (১ নভেম্বর) দুপুরে ভিডিও বার্তায় তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায়-অযৌক্তিক আবদারের কাছে নতিস্বীকার করার শামিল বলেই আমরা মনে করি। এ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির বলেন, প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি অসম ও অবৈধ চুক্তি… একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং…

Read More

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও এসকোয়্যার ইলেক্ট্রনিক্স লিমিটেডের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ৩০ অক্টোবর ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসকোয়্যার ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান এবং মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। চুক্তির আওতায় এসকোয়্যার ইলেক্ট্রনিক্সের গ্রাহকরা ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘এমবিএল রেইনবো’ এবং এমএফএস সেবা ‘মাইক্যাশ’ এর মাধ্যমে দেশব্যাপী অনলাইন ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা পাবেন। এসকোয়্যার ইলেক্ট্রনিক্সের সব আউটলেট থেকেই এই সেবা গ্রহণ করা যাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন…

Read More

সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের ব্যাপক সাফল্যকে ‘রহস্যজনক’ আখ্যা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তার দাবি, এতদিন নিষিদ্ধ ও নিপীড়িত সংগঠন হয়েও তাদের এই জয় বিস্ময়কর এবং এর পেছনে কল্যাণভিত্তিক রাজনীতির ভূমিকা রয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘পলিটিক্স ল্যাব: পাবলিক ডায়ালগ’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে নুরুল হক নুর এসব মন্তব্য করেন। সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) ও জার্মান রাজনৈতিক ফাউন্ডেশন ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএস-এর সভাপতি জিল্লুর রহমান। নুর বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর—এই চারটি বিশ্ববিদ্যালয়ে শিবিরের একেবারে ভূমিধস বিজয় হয়েছে। সবাই জানে, যারা স্বতন্ত্র…

Read More

ন্যায়বিচার ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে বগুড়া শহরের স্টেশন রোডে প্রেসক্লাবের সামনে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন বগুড়া এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সাংবাদিক সমাজ সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে জোরালো আওয়াজ তোলে। এ সময় বগুড়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা একসঙ্গে স্লোগান তোলেন- ‘সাগর-রুনি হত্যার বিচার চাই’, ‘সাংবাদিকদের ন্যায্য মজুরি চাই’, ‘চাকরিচ্যুতদের পুনর্বহাল চাই।’ সভায় বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা আজ নানা সংকটে পড়েছে। সাংবাদিকদের জীবন ও…

Read More

ওয়েলিংটনে টানটান উত্তেজনায় ভরা তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ সম্পন্ন করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে শনিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত সিরিজের শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৪০.২ ওভারে ২২২ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ৪৪.৪ ওভারে ৮ উইকেটে ২২৬ রান তুলে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করে কিউইরা। ২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে ডেভন কনওয়ে (৩৪) ও রাচিন রাবিন্দ্রা (৪৬) যোগ করেন ৭৮ রান। এরপর ড্যারিল মিচেল ৪৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে রাখেন। তবে ১৮৮ রানে ৫ উইকেট থেকে মুহূর্তেই ১৯৬ রানে ৮ উইকেট…

Read More

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আদালতের নির্দেশে ভোটগ্রহণ আপাতত বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের করা এক আপিলের প্রেক্ষিতেই আপিল বিভাগ নির্বাচন স্থগিতের এই নির্দেশ দেয়। এর আগে, গত ২২ সেপ্টেম্বর এক ব্যবসায়ীর দায়ের করা রিটের শুনানিতে হাইকোর্ট চেম্বারের দুটি শ্রেণি— টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ বাদ দিয়ে নির্বাচন পরিচালনার নির্দেশ দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয় আপিল করলে আপিল বিভাগ দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে রিট নিষ্পত্তির নির্দেশ…

Read More

নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী। শনিবার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহতরা হলেন-চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) ও তার ছোট ভাই শাকিল মিয়া (২০)। আহত ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম বর্তমানে চিকিৎসাধীন আছেন। পরিবারের সদস্যরা জানান, প্রায় ২০ বছর আগে ফোরা মিয়া ও শাকিলের বাবা আবু তাহের তাদের চাচা আব্দুল আউয়াল এর কাছ থেকে ১ হাজার ৭০০ টাকা ধার নেন। সেই ঋণ পরিশোধের পরও আব্দুল আউয়ালের ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া…

Read More