Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নরসিংদীতে রায়পুরায় জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা
    অন্যান্য

    নরসিংদীতে রায়পুরায় জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ১, ২০২৫2 Mins Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী। শনিবার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

    নিহতরা হলেন-চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) ও তার ছোট ভাই শাকিল মিয়া (২০)। আহত ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম বর্তমানে চিকিৎসাধীন আছেন।

    পরিবারের সদস্যরা জানান, প্রায় ২০ বছর আগে ফোরা মিয়া ও শাকিলের বাবা আবু তাহের তাদের চাচা আব্দুল আউয়াল এর কাছ থেকে ১ হাজার ৭০০ টাকা ধার নেন। সেই ঋণ পরিশোধের পরও আব্দুল আউয়ালের ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া দীর্ঘদিন ধরে আবু তাহেরের ভিটের জমি দাবি করে আসছিলেন। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও সিদ্ধান্ত আসে আবু তাহেরের পরিবারের পক্ষেই।

    শনিবার দুপুরে রিপন ও শিপন পুনরায় ওই জমি দখলের চেষ্টা করলে বাধা দেন ফোরা মিয়া ও শাকিল। এতে ক্ষিপ্ত হয়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন দুই ভাই ও ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম।

    স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফোরা মিয়া ও শাকিলকে মৃত ঘোষণা করেন।

    নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, হাসপাতালে আনার আগেই দুই ভাই মারা গেছেন। আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    ঘটনার পর স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

    পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পারিবারিক জমি বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

    এদিকে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমিথ্যা প্রচার বন্ধ করুন, জনগণকে বিভ্রান্ত করবেন না: জামায়াতকে ফখরুলের আহ্বান
    Next Article দুই সপ্তাহের জন্য স্থগিত চট্টগ্রাম চেম্বারের নির্বাচন

    Related Posts

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    আগস্ট ২, ২০২৬

    উত্তরখানে সংঘর্ষ: ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬