Author: ম্যাংগো টিভি

জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ফের সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল আজ মঙ্গলবার (৪ নভেম্বর)। তবে সাক্ষী হাজির না হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১০ নভেম্বর নির্ধারণ করেছেন। মঙ্গলবার বেলা সোয়া ১১টার পর ট্রাইব্যুনাল–২ এ এ দিন ধার্য করা হয়। এদিন প্রসিকিউশনের পক্ষে সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। প্রসিকিউশনের পক্ষে ছিলেন সহিদুল ইসলাম ও আবদুস সাত্তার পালোয়ান। এ প্রসঙ্গে আসামি কনস্টেবল সুজনের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, সাক্ষী না আসার…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন দাবি-আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।’ ইসি সূত্রে জানা যায়, নিবন্ধনের জন্য মোট ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২২ দলের বিষয়ে মাঠপর্যায়ের তদন্ত পরিচালনা করা হয়। এর আগে…

Read More

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনই তার জীবনের শেষ নির্বাচন। দলের মনোনয়ন না পাওয়া নেতাকর্মীদের প্রতি আস্থা রাখতে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দল তাদের যথাযথ মূল্যায়ন করবে। মঙ্গলবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এ কথা জানান। স্ট্যাটাসে মির্জা ফখরুল লেখেন, ‘মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সকল নেতা ও নেত্রীকে কৃতজ্ঞতা জানাই। দলের সকল কর্মীকে ধন্যবাদ জানাই আজীবন আমার পাশে থাকার জন্য।’ তিনি আরও লিখেছেন, ‘আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি—আমাদের সবারই একটা গল্প আছে। আমি যখন ১৯৮৭ সালে আবার…

Read More

গাজীপুরের টঙ্গীর খৈরতল সাতাইশ রোডে অবস্থিত ভিয়েলাটেক্স লিমিটেড (ভিয়েলাটেক্স গ্রুপ) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। সোমবার (৩ নভেম্বর) ভোরে কারখানার গেটে তালা ঝুলিয়ে নোটিশ টানিয়ে দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, বিদেশি ক্রেতার বরাদ্দ করা ইনসেন্টিভ নিয়ে কিছু শ্রমিকের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, যা অযৌক্তিক উত্তেজনা সৃষ্টি করে। ব্যবস্থাপনার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই শ্রমিকদের একটি অংশ কাজ বন্ধ করে দিলে উৎপাদন ব্যাহত হয় এবং শ্রম পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়ে। কর্মপরিবেশ নিরাপদ না থাকায় শ্রম আইন ১৩(১) ধারায় ৩ নভেম্বর থেকে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সকালে কাজে এসে গেটে তালা ঝুলতে দেখে আতঙ্কে পড়েন শ্রমিকরা। তাদের অনেকে জানান,…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হবে। এতে জুলাই শহীদ পরিবারের দীর্ঘদিনের অপেক্ষা ও ব্যথা কিছুটা হলেও লাঘব হবে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। মাহফুজ আলম বলেন, ‘তারা যে অঙ্গীকার নিয়ে এসেছিলেন, সেই অঙ্গীকার পূরণের কাজ শুরু হয়েছে। আরও অনেকের ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে। যারা ছাত্র জনতাকে হত্যার সঙ্গে কিংবা গুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবার বিচার হবে। ট্রাইব্যুনাল কার্যক্রম অব্যাহত আছে। পরবর্তী সরকার যারা আসবেন, তারাও এই বিচার কাজ এগিয়ে নেবেন।’…

Read More

আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সতর্ক করে বলেছেন, কোনো রাজনৈতিক দলকে অবৈধভাবে সহায়তা বা বিশেষ সুবিধা দিলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,‘আমরা ইতোমধ্যে একটি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি গঠন করেছি। নির্বাচনে যদি কোনো পুলিশ কর্মকর্তা বা সদস্য দায়িত্ব পালনে গাফিলতি বা অবহেলা করেন, কিংবা কোনো রাজনৈতিক দলকে অবৈধ সুবিধা দেন, তাহলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আগে এসব বিষয়ে সাধারণভাবে জিডি করা…

Read More

বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গঠিত জাতীয় তহবিলের অর্ধেকেরও বেশি অর্থ দুর্নীতির মাধ্যমে নষ্ট হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থার হিসাব অনুযায়ী, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড (বিসিসিটিএফ) থেকে অনুমোদিত প্রকল্পগুলোর ৫৪ শতাংশ বরাদ্দে দুর্নীতি হয়েছে, যার পরিমাণ প্রায় ২৪৮ দশমিক ৪ মিলিয়ন ডলার বা ২ হাজার ১১০ কোটি টাকার বেশি। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরে টিআইবি। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক বিবেচনা, স্বজনপ্রীতি ও যোগসাজশের মাধ্যমে প্রকল্প অনুমোদনের প্রবণতা বিসিসিটিএফের মধ্যে স্পষ্ট। অথচ অনিয়ম রোধে…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে সারা দেশের ৪৮ হাজারের বেশি পুলিশ সদস্যকে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণে নির্বাচনি আচরণবিধি, দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা বজায় রাখা, সংঘাত পরিস্থিতি মোকাবিলা, ভোটকেন্দ্র নিরাপত্তা ও সমন্বিত টহল ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, এই প্রশিক্ষণ তাদের দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী করেছে এবং নির্বাচনকালীন সময়ে…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আলোচিত তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি ঢাকা-৬ আসন (সূত্রাপুর–ওয়ারী–গেন্ডারিয়া–কোতোয়ালি আংশিক–বংশাল আংশিক) থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন। মনোনয়ন পাওয়ার পর সোমবার (৩ নভেম্বর) রাত ১২টার পর ফেসবুকে নিজের অনুভূতি ব্যক্ত করেন খোকাপুত্র ইশরাক। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় ঢাকা-৬ আসন থেকে আমাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য।’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭ আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। তবে, সেই তালিকায় ছিলেন না দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাতে এক টেলিভিশন আলোচনায় রুমিন ফারহানা বলেন, আমার মনোনয়ন আপাতত অন হোল্ড অবস্থায় রয়েছে। এখনও অনেক আসন ঝুলে আছে। দল ‘উইনেবল’ প্রার্থী খুঁজে দেখছে, সেই বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তিনি আরও বলেন, প্রকাশিত তালিকাটি এখনো প্রাথমিক। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতে পারে-কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন। বিএনপির সঙ্গে যুক্ত জোট রাজনীতি প্রসঙ্গে রুমিন বলেন, ১২ থেকে…

Read More