Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
সারা দেশের অধস্তন আদালতের বিভিন্ন ক্যাটাগরির তিন শতাধিক বিচারককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের সব বিচারপতির অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সূত্রে জানা যায়, বিভিন্ন ক্যাটাগরিতে-যেমন জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ—পদে পদোন্নতির সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় আগামী বছরের সুপ্রিম কোর্টের ছুটির ক্যালেন্ডার, বিচার বিভাগের শৃঙ্খলা রক্ষা, এবং পৃথক সচিবালয় গঠন নিয়ে আলোচনাও হয়। সভায় আলোচিত অন্যতম বিষয় ছিল রেইনট্রি মামলার বিচারক কামরুন্নাহারকে পুনরায় বিচারিক ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ। আপিল বিভাগের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই মামলায় এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় বিচারিক ক্ষমতা…
সামাজিক উন্নয়ন ও অবকাঠামো খাতে অর্থায়নের জন্য নতুন একটি বিনিয়োগ সুকুক ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংক জানায়, এই সুকুকের মাধ্যমে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো—সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন, ঢাল রক্ষাকরণ এবং হাটবাজার ও পর্যটন এলাকা উন্নয়ন—কাজ বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইজারা পদ্ধতিতে ২,৫০০ কোটি টাকার সাত বছর মেয়াদি সুকুক ইস্যু করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত রবিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ‘শরিয়াহ্ অ্যাডভাইজরি কমিটি’র প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। বাংলাদেশ ব্যাংক জানায়, এই সুকুকের…
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪০৩ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ‘জুলাই আন্দোলনে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্ত কমিটির’ সদস্য সচিব সাইফুদ্দীন আহমদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাগুলো তদন্তে গঠিত তথ্যানুসন্ধান কমিটি ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে রিপোর্ট দেয়, যার ভিত্তিতে গত ১৭ মার্চের সিন্ডিকেট সভায় তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পরবর্তীতে সিন্ডিকেট গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির দ্বিতীয় সভায় আরও শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়া যায়। সর্বশেষ প্রতিবেদনে মোট ৪০৩ জন…
ইরাক যুদ্ধের নেপথ্যের মূল হোতা এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ক্ষমতাধর ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। পরিবারের এক বিবৃতিতে সোমবার রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তারা জানান, চেনি নিউমোনিয়া ও হৃদ্যন্ত্র ও রক্তনালির জটিলতায় ভুগছিলেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান পার্টির নেতা চেনি একসময় ওয়াইওমিং অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য ও প্রতিরক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে টেক্সাসের গভর্নর জর্জ ডব্লিউ বুশের সহপ্রার্থী হিসেবে ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন এবং জয়ী হয়ে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। চেনি ছিলেন ২০০৩ সালের ইরাক আক্রমণের প্রধান পরিকল্পনাকারী ও সমর্থক,…
অনলাইন জুয়া-সংক্রান্ত অবৈধ আর্থিক লেনদেন রোধে দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের নির্দেশনা অনুসারে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি দেশের ১৩টি এমএফএস অপারেটরের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বাংলাদেশ ব্যাংক সন্দেহজনক অ্যাকাউন্ট চিহ্নিতের জন্য একটি তালিকা প্রস্তুত, টাস্কফোর্স গঠন, এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্বয়ংক্রিয় মনিটরিং ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে। পাশাপাশি জুয়া-সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য একটি পাবলিক রিপোর্টিং পোর্টাল ও হেল্পলাইন খোলার ব্যবস্থাও করতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হচ্ছে, যা দেশের আর্থিক খাতে অস্থিতিশীলতা তৈরি করছে। এই…
মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১,১০১ জন রোগী। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃত চারজনের মধ্যে তিনজন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা এবং একজন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯২ জনে, আর মোট আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৯২৩ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রামে ১২৫ জন, ঢাকায় ২০৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪১…
মফস্বলের দুই তরুণ-তরুণীর প্রেম, সম্পর্ক ও টানাপড়েনের গল্প নিয়ে আসছে নতুন ওয়েব কনটেন্ট ‘তোমার জন্য মন’। জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় এতে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে চরকিতে দেখা যাবে এই ওয়েব ফিল্মটি। প্রকাশিত ট্রেইলারে দেখা যায়, বেড়াতে গিয়ে পিউর (তটিনী) সঙ্গে পরিচয় হয় রওনকের (ইয়াশ)। ধীরে ধীরে তাদের মধ্যে জন্ম নেয় ভালোবাসা। কিন্তু পরিবারকে জানাতে গেলে সামনে আসে রওনকের আসল পরিচয়, আর সেখান থেকেই শুরু হয় সম্পর্কের টানাপড়েন। নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘তোমার জন্য মন’ মূলত একটি ফিল-গুড রোমান্টিক গল্প। ‘বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়’ কিংবা ‘জন্ম হোক যথা তথা কর্ম…
বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে প্লে ১০ স্মার্টফোন। দেশের সকল অনুমোদিত অনার ব্র্যান্ডশপগুলোতে নতুন এই ফোন পাওয়া যাচ্ছে। এন্ট্রি লেভেলের এ স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে সীমিত বাজেটের ব্যবহারকারীর কথা মাথায় রেখে। ‘অ্যান্ড্রয়েড গো’ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটিতে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারী, যা ব্যবহারকারীকে প্রতিদিনের ব্যবহারে দিবে স্বাচ্ছন্দ্য। এর মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০,৯৯৯ টাকা। অনারের নতুন এই ডিভাইসটিতে থাকছে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হালকা (লাইট) সংস্করণ ‘অ্যান্ড্রয়েড গো’ দ্বারা চালিত হয়। ফলে, গেম খেলা থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজ একইসাথে করা যাবে অনায়েসে। অর্থাৎ, ব্যবহারকারীরা…
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নতুন করে ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন। নিয়োগপ্রাপ্তরা সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রের পক্ষে বিভিন্ন মামলা পরিচালনা করবেন। এর আগে সুপ্রিম কোর্টের ৬৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছিল, যা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকে। উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট দীর্ঘ সাড়ে ১৫ বছরের আওয়ামী…
বগুড়ায় ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামে এক বেকারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী এলাকার তালুকদার পাড়া ধানক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জহুরুল ইসলাম স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। তিনি পেশায় একজন বেকারি ব্যবসায়ী ছিলেন। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে একটি ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হন জহুরুল ইসলাম। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন ভোরে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বগুড়া…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম