Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইরাক যুদ্ধের নেপথ্যের মূল হোতা ডিক চেনি মারা গেছেন
    আন্তর্জাতিক

    ইরাক যুদ্ধের নেপথ্যের মূল হোতা ডিক চেনি মারা গেছেন

    By ম্যাংগো টিভিনভেম্বর ৪, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইরাক যুদ্ধের নেপথ্যের মূল হোতা এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ক্ষমতাধর ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর।

    পরিবারের এক বিবৃতিতে সোমবার রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তারা জানান, চেনি নিউমোনিয়া ও হৃদ্‌যন্ত্র ও রক্তনালির জটিলতায় ভুগছিলেন।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান পার্টির নেতা চেনি একসময় ওয়াইওমিং অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য ও প্রতিরক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে টেক্সাসের গভর্নর জর্জ ডব্লিউ বুশের সহপ্রার্থী হিসেবে ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন এবং জয়ী হয়ে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।

    চেনি ছিলেন ২০০৩ সালের ইরাক আক্রমণের প্রধান পরিকল্পনাকারী ও সমর্থক, যিনি দাবি করেছিলেন-ইরাক বিপুল পরিমাণ গণবিধ্বংসী অস্ত্র মজুত করে রেখেছে। তবে পরে এই দাবি মিথ্যা প্রমাণিত হয়।

    ক্ষমতায় থাকাকালে তিনি রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে জোরালো ভূমিকা রাখেন। এমনকি প্রশাসনের ভেতরে নিজস্ব জাতীয় নিরাপত্তা নেটওয়ার্কও তৈরি করেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো উল্লেখ করেছে।

    ডিক চেনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। মাত্র ৩৭ বছর বয়সে প্রথমবার হার্ট অ্যাটাক হয় তার। পরবর্তী সময়ে একাধিকবার হার্ট অ্যাটাকের পর ২০১২ সালে তিনি হার্ট ট্রান্সপ্লান্ট করান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঅনলাইন জুয়া ঠেকাতে এমএফএস প্রতিষ্ঠানগুলোকে কড়া নির্দেশ
    Next Article ঢাবির ৪০৩ শিক্ষার্থীকে সহিংসতার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

    Related Posts

    পশ্চিমবঙ্গ নির্বাচনে মোদি-মমতার হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে কে?

    মে ৩, ২০২৬

    ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের

    মে ২, ২০২৬

    যুক্তরাষ্ট্রের অবরোধ জোরদারের ইঙ্গিতে তেলের দাম ছাড়াল ১২০ ডলার

    এপ্রিল ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫