Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য নভেম্বরের মধ্যে গণভোটের দাবি জানানো জামায়াতে ইসলামী এখন কিছুটা নমনীয় অবস্থান নিয়েছে। দলটি বলছে, নভেম্বরে না হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে তারা আন্দোলনের পথে নামবে। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘নভেম্বর মাসে না হলেও জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কারণ, গণভোট জুলাই সনদ আদেশকে শক্তিশালী করবে এবং এটিকে আইনি কাঠামো দেবে।’ হামিদুর রহমান আযাদ আরও বলেন,…
বাংলাদেশের মোবাইল ফোন উৎপাদন শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বাস্তবায়নের মাধ্যমে। অবৈধ ও নিবন্ধনবিহীন হ্যান্ডসেট ব্যবহার বন্ধ করতে আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে এই কার্যক্রম চালু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মোবাইল ইম্পোর্টার্স অব বাংলাদেশ (এমআইওবি)। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, এনইআইআর চালুর মাধ্যমে বাজারে শৃঙ্খলা ফিরবে, সরকারের রাজস্ব আয় বাড়বে এবং গ্রাহক সুরক্ষা নিশ্চিত হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এমআইওবি সভাপতি জাকারিয়া শাহিদ। তিনি জানান, ‘দেশের মোবাইল বাজারের প্রায় ৬০ শতাংশ এখন অবৈধ বা…
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণ পাশে যাত্রীবাহী একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন নারী ও এক শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের কারও পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, চট্টগ্রামমুখী মারছা পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। এর আগে ২০২২…
মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় সর্বাধিক ৪১৬ জন (উত্তর সিটিতে ২৪১ ও দক্ষিণ সিটিতে ১৭৫ জন) এবং ঢাকার বাইরে ৬৫৩ জন শনাক্ত হয়েছেন। বিভাগভিত্তিক হিসেবে বরিশালে ১৫১, চট্টগ্রামে ১২৫, খুলনায় ৫৯, ময়মনসিংহে ৭৫, রাজশাহীতে ৪৫, রংপুরে ১৯ ও সিলেটে ৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ…
সমস্যাগ্রস্ত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এসব ব্যাংককে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বোর্ড ভেঙে দেওয়া ব্যাংকগুলো হলো-এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এসব ব্যাংকের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়েছিল। গ্রাহকের আমানত ফেরত দিতে ব্যর্থতা, অনিয়ম ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে পরিস্থিতি আরও অবনতির দিকে যায়। এ অবস্থায় ব্যাংকগুলোকে একীভূত করে একটি নতুন ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে চিঠি পাঠিয়ে বোর্ড বিলুপ্তির…
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান জানান, তিনি ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করবেন এবং বিএনপির মনোনয়ন চেয়েছেন। তিনি বলেন, আমি ভোট করব, আমি এখনো অ্যাটর্নি জেনারেল পদে আছি। তবে পদ ছেড়ে আমি নির্বাচনে অংশ নেব। যখন সময় আসবে, তখন পদত্যাগ করব। পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হতে পারেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ যাকে উপযুক্ত মনে করবে।’ বিএনপি গত সোমবার (৩ নভেম্বর) ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বাকি ৬৩টি আসন এখনো খালি রয়েছে। এর মধ্যে…
দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক বলে জানিয়েছেন আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। তিনি বলেন, সরকারের দেওয়া রূপরেখার নির্দিষ্ট সময়সীমা আছে। সেই অনুযায়ী নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হবে। তখন সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে—আমরা সেটার দিকেই তাকিয়ে আছি। বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স ম্যাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, আপনারা জানেন, শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর মূল দায়িত্ব যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। কিন্তু গত ১৫…
সারা দেশের ন্যায় বগুড়া জেলা পুলিশের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে জাতীয় ট্রাফিক সপ্তাহ ২০২৫। ‘নিরাপদ সড়ক, নিরাপদ জীবন’ এই শ্লোগানকে সামনে রেখে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচি পালন করছে জেলা পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় জেলা পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা পিপিএম এর সভাপতিত্বে বগুড়া শহীদ খোকন পার্কে আনুষ্ঠানিকভাবে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয় এটি একটি সামাজিক ব্যাধি। সকল চালক পথচারী ও যানবাহন মালিকদের…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা শাপলা মার্কা চেয়েছিলাম, কিন্তু শাপলা না দিয়ে দিয়েছে শাপলার কলি। স্বেচ্ছাচারিতা করছেন-করুন, তবুও সমস্যা নেই। শাপলা কলি থেকে শাপলা ফুটতে আর বেশিদিন লাগবে না। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলা ইউনিয়ন কমিটি ঘোষণা শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপি ও যুবশক্তির নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন। সারজিস আলম বলেন, এনসিপি সেই সন্তানদের দল, যারা এমন একজনের পতন ঘটিয়ে তাকে ভারত পালাতে বাধ্য করেছে-যাকে দেশের অন্য কোনো রাজনৈতিক দল একত্র হয়েও পরাজিত করতে পারেনি। জনগণ একটু আস্থা রাখুন, ইনশাল্লাহ আমরা…
আগামী এক বছরে যুক্তরাষ্ট্র থেকে ১ বিলিয়ন ডলারের সয়াবিন কেনার ঘোষণা দিয়েছে বাংলাদেশের তিন শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং ডেল্টা অ্যাগ্রো। ঢাকাস্থ মার্কিন দুতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি, যুক্তরাষ্ট্র সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তিকে দুই দেশের কৃষিবাণিজ্য সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন বলেন, বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়েছে। তিনি আরও জানান, এই চুক্তির ফলে আগামী বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সয়াবিন রপ্তানি তিনগুণ বাড়বে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করবে। যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম