Author: নিজস্ব প্রতিবেদক

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পরও গাজায় ইসরায়েলি হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মরদেহ উদ্ধারের ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৬৯ জনে, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার (৯ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধবিরতির পরও গত এক মাসে ইসরায়েলি হামলায় অন্তত ২৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা আরও তীব্র হয়েছে, যা ফিলিস্তিনিদের নিজেদের জমি থেকে উচ্ছেদ করার অংশ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর ও দক্ষিণ গাজায় সীমারেখা অতিক্রম করা দুই ফিলিস্তিনিকে তারা গুলি করে হত্যা করেছে। সীমারেখার কাছে যাওয়া পরিবারগুলোর ওপরও ইসরায়েলি সেনাদের…

Read More

গত ১৪ মাসে দেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। এই সময়ে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদী অঞ্চলে মোট ৩৫৩টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে এক লাখ ১৯ হাজার ৮৪২ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা সাভার, যেখানে ২১৪টি কারখানা বন্ধ হয়েছে-এর মধ্যে ১২২টি স্থায়ীভাবে ও ৯২টি অস্থায়ীভাবে। এতে প্রায় ৩১ হাজার শ্রমিক চাকরি হারিয়েছেন। গাজীপুরে বন্ধ হয়েছে ৭২টি কারখানা, যার মধ্যে বেক্সিমকো গ্রুপের ১৩টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হওয়ায় তা বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। তবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, চলতি অর্থবছরের শুরুতে জুলাই…

Read More

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আবারও শীর্ষে ঢাকার নাম। রোববার (৯ নভেম্বর) সকাল ৮টা ১২ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী রাজধানীর বাতাসের মান ২০৯ স্কোর রেকর্ড করা হয়েছে, যা ‘খুব অস্বাস্থ্যকর (Very Unhealthy)’ হিসেবে বিবেচিত। একই সময়ে ভারতের দিল্লি ৬৮৬ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর, দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (২৫৫) এবং তৃতীয় স্থানে কুয়েত সিটি (২৫৭) অবস্থান করছে। তথ্যমতে, একিউআই স্কোর ১০১–২০০ এর মধ্যে হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১–৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়। বায়ুদূষণের কারণ হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া, নির্মাণসাইটের ধুলো ও উন্মুক্ত উন্নয়নকাজকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই দূষণ সব বয়সী মানুষের…

Read More

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান আবারও নতুন লুকে হাজির হয়েছেন। তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসার পর থেকেই সরগরম নেটদুনিয়া। এবার সেই লুকেই জনসম্মুখে দেখা গেল এই জনপ্রিয় নায়ককে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের সোশ্যাল মিডিয়া পেজে ‘সোলজার লুক’–এর বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন শাকিব খান। কালো পোশাক ও কালো সানগ্লাসে দারুণ আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দেন তিনি। এর আগে শুক্রবার সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনে অংশ নেন শাকিব। সেখানে তাকে দেখতে আশপাশের পুরো এলাকা জুড়ে ভিড় জমে যায়। প্রিয় নায়ককে একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে দর্শক ও ভক্তরা। ইভেন্টে কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান শাকিবের…

Read More

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলটির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ভার্চুয়াল মাধ্যমে তাদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। সাক্ষাতে উপস্থিত ছিলেন-শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন ও জুলাই ঘোষণাপত্র পাঠকারী সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা মো. জাকির হোসেন, এবং জুলাই আন্দোলনে আহত ফারহান জামিল। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন,…

Read More

আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে উপজেলা পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৮ নভেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ জন নির্বাচন কর্মকর্তা ও দুইজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হয়েছে। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে। এদিকে, আসন্ন জাতীয় নির্বাচনের প্রাথমিক তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা এবং ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এই লক্ষ্যে মাঠ প্রশাসনে পর্যায়ক্রমে কর্মকর্তাদের বদলি ও পুনর্বিন্যাস করছে সংস্থাটি। এর আগে গত মাসেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা…

Read More

নিজের অর্থ ব্যয়ে পোস্টার ছাপিয়ে তাতে ‘প্রচারে এলাকাবাসী’ লিখে প্রচার চালানো-এটিকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। শনিবার (৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক হাস্যরসাত্মক পোস্টে তিনি লিখেন, ‘একটা জিনিস ভাবলেই শরম লাগে। ইলেকশন করতে হলে নিজের পয়সায় পোস্টার বানিয়ে, নিজেই প্রচার করে সেটা আবার ‘প্রচারে এলাকাবাসী’ লিখে প্রচার করতে হয়। কী একটা অবস্থা! শুরুটাই হয় এলাকাবাসীর মাথায় কাঁঠাল ভেঙে।’ পোস্টের সঙ্গে তিনি অনুসারীদের বানানো একটি নির্বাচনী পোস্টারও যুক্ত করেন, যেখানে উল্লেখ করা হয়েছে-ঝালকাঠি-১ আসনে এনসিপির প্রতীক ‘শাপলার কলি’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডা. মাহমুদা আলম মিতু। ফটোকার্ডের প্রশংসা করে তিনি…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে রাজপথের এই ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতিতে আর উত্তপ্ত হতে দেব না। জুলাই সনদ ও গণভোট নিয়ে সৃষ্ট মতভেদ নিরসনে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগের দিন আজ শনিবার (৮ নভেম্বর) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে ছাত্রদলের আয়োজনে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা জামায়াতে ইসলামীর উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, ‘আপনারা বলেছেন ১১ তারিখ পর্যন্ত আল্টিমেটাম। আল্টিমেটাম কারা দিচ্ছেন সরকারকে? সরকার তো আপনাদের পক্ষে সুপারিশ দিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন তো আপনারা যা…

Read More

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৮ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নারী দলের কিছু সদস্যকে ঘিরে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ দাখিল করবে। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। সদস্য হিসেবে রয়েছেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি…

Read More

সরকার দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। এর মধ্যে ৬ জনকে রদবদল করা হয়েছে এবং নতুন মুখ হিসেবে ৯ জনকে পদায়ন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম। রদবদল হওয়া কর্মকর্তারা বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান-নোয়াখালী, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন- হবিগঞ্জ, ভোলার ডিসি মো. আজাদ জাহান- গাজীপুর, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম-ঢাকা, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম-গাইবান্ধা, খুলনার ডিসি মো. তৌফিকুর রহমান-বগুড়া, নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তারা সন্দ্বীপ কুমার সিংহ, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিলেট জেলা পরিষদ-বরগুনা, মো. আমিনুল…

Read More