Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
চাকরির সুযোগ দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি সারাদেশে ডেলিভারিম্যান পদে মোট ১,০০০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পদের নাম ডেলিভারিম্যান (প্রার্থীর নিজ জেলা অনুযায়ী নিয়োগ)। পদসংখ্যা ১,০০০ জন। যোগ্যতা শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকতে হবে এবং তাতে বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে। চাকরি হবে চুক্তিভিত্তিক। দায়িত্ব ১. সাইকেল বা মোটরবাইক ব্যবহার করে গ্রাহকের ঠিকানায় পণ্য পৌঁছে দেওয়া ও মূল্য সংগ্রহ করা। ২. হোম ডেলিভারি সেবা প্রদানের জন্য প্রস্তুত থাকা এবং বিক্রয় ও অনুমোদন সংক্রান্ত…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের অধিকাংশই কৃত্রিমভাবে তৈরি। দেশের মানুষ এত কিছু বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়, শান্তিতে থাকতে চায়। রোববার (৯ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘যত সংকট দেখানো হচ্ছে, সবই তৈরি করা। গণভোট হতে হবে নির্বাচনের দিনে। জনগণ গণভোট বা সনদ বোঝে না, তারা শুধু তাদের ভোটের অধিকার চায়। আমরা সব সংস্কারে রাজি, কিন্তু যেটিতে জনগণের স্বার্থ উপেক্ষিত হবে, তা সংসদে গিয়ে পাস হতে দেব না।’ বিএনপি মহাসচিব বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি…
ফ্যাশন ও ফিটনেস, শব্দ দুটি এখনকার তরুণদের জন্য খুব বেশিই মানানসই। বর্তমান সময়ের তরুণরা যেমন ফ্যাশন সচেতন, তেমনি আবার ফিটনেসের দিকেও তাদের নজর সমান তালে। আর এই দুই চাহিদার মূলে এখন রয়েছে প্রযুক্তিপণ্য। সেটা হতে পারে স্মার্টওয়াচ, এয়ারবাডসের মতো গ্যাজেট। তরুণদের সেই পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখে দেশের বাজারে এসেছে স্বনামধন্য ব্লিসবন্ড ব্র্যান্ডের লাইফস্টাইল গ্যাজেট। দেশে তথ্যপ্রযুক্তি পণ্যের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে এসব গ্যাজেট। বেশ কয়েকটি মডেলের সাশ্রয়ী মূল্যের এসব পণ্য এখন ওয়ারেন্টিসহ ঘরে বসেই যে কেউ কিনতে পারছেন। স্মার্টওয়াচ ব্লিসবন্ডের অন্যতম জনপ্রিয় একটি ফ্যাশন ও ফিটনেস স্মার্টওয়াচ ব্লিসবন্ড ফিউশন। এইচডি প্রায় অ্যামোলেড ডিসপ্লে, ব্লুটুথ ৫.৩…
বাংলাদেশে সর্বাধুনিক প্রযুক্তিতে উন্নতমানের কাঁচামাল ব্যবহার করে নিরাপদ ও উচ্চ গুণগতমানের ক্যাবলস তৈরি করছে দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও ক্যাবলস রপ্তানির প্রক্রিয়া শুরু করেছে ওয়ালটন কর্তৃপক্ষ। সেজন্য বিভিন্ন দেশের রেগুলেটরি সংস্থার নিকট সংশ্লিষ্ট দেশে আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস বাজারজাত করার অনুমতিপত্র প্রদানের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মালদ্বীপে মেইন পাওয়ার সাপ্লাই এবং ডিস্ট্রিবিউশনে ব্যবহারের জন্য ওয়ালটন ক্যাবলস বাজারজাত করার অনুমতি পত্র প্রদান করেছে মালে ইউটিলিটি রেগুলেটরি অথরিটি। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটিতে ক্যাবলস রপ্তানি কার্যক্রম শুরু করেছে টেক জায়ান্ট ওয়ালটন। সেই সঙ্গে ওয়ালটনের রপ্তানিকৃত পণ্যের তালিকায় নতুন যুক্ত হলো ক্যাবলস প্রোডাক্ট। ওয়ালটন…
জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন উপদেষ্টা। ড. আসিফ নজরুল বলেন, ‘নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, তা করা হবে। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে, এতে জনমনে শঙ্কা তৈরি হয়।’ তিনি আরও…
চলতি বছরের ধারাবাহিকতায় ২০২৬ সালেও দেশের মানুষ দুই ঈদে মোট ১১ দিন সরকারি ছুটি উপভোগ করবে। এছাড়া শারদীয় দুর্গাপূজায় থাকবে ২ দিনের সরকারি ছুটি। পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন ও ঈদুল আজহায় ৬ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছরে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়বে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে। এর আগে সাধারণত ঈদের ছুটি ৩ দিন…
জাতীয় সংসদের আসন সমঝোতা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলার মধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা-১০ আসনের ভোটার হতে যাচ্ছেন। রোববার (৯ নভেম্বর) বিকেলে তিনি ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আনুষ্ঠানিক আবেদন করবেন বলে জানা গেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় বলা হয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদ ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত থেকে তাঁর ভোটার স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদের এই পদক্ষেপে ঢাকা-১০ আসনকে ঘিরে নির্বাচনকালীন জল্পনা আরও বেড়েছে। ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত এই আসনটি রাজধানীর অন্যতম আলোচিত কেন্দ্র…
সারাদেশে শীতের আমেজ শুরু হয়েছে, তবে উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়-১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার একই সময়ে এটি ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরে হালকা কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, দিনের ব্যাপ্তি এখন কমছে, সঙ্গে তাপমাত্রাও নামছে। আজ সকালে ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলে হালকা শীত অনুভূত হয়েছে। উত্তরাঞ্চলে শীত…
বেতন গ্রেড বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ওপর পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে। কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে তাদের পদযাত্রা কর্মসূচি ছত্রভঙ্গ করে পুলিশ। এতে দেড় শতাধিক শিক্ষক আহত হন। আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এদের মধ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পোড়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ছয় শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পুলিশি হামলার প্রতিবাদে আজ (রোববার) থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা। এই কর্মসূচি চলাকালেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত…
ব্যাংক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিরাপদ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংক। এই নীতিমালার লক্ষ্য হলো জালিয়াতি প্রতিরোধ, ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থনৈতিক পূর্বাভাস, অভ্যন্তরীণ দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকসেবা উন্নত করা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের সাত সদস্যের বিশেষ দল ইতোমধ্যে নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে আগামী দুই মাসের মধ্যে খসড়া নীতিমালা প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পুরো প্রক্রিয়ার সমন্বয়ের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহাম্মদ জাকির হাসান। সূত্র জানায়, নীতিমালার মূল উদ্দেশ্য হলো দেশের ব্যাংক খাতকে আরও আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করা। এজন্য বাংলাদেশ ব্যাংক নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরির পরিকল্পনা…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম