Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের চকবাজার থানায় ওয়াশরুম থেকে এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ২৩ নভেম্বর) সকালে থানার তৃতীয় তলায় এএসআই ব্যারাকের ওয়াশরুমে অহিদুর রহমানের মরদেহ দেখতে পেয়ে সহকর্মীরা পুলিশকে খবর দেন। পরে বেলা পৌনে ১টার দিকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, সেখানে পৌঁছানোর পর পরীক্ষা–নিরীক্ষা করে চিকিৎসক অহিদুরকে মৃত ঘোষণা করেন। সিগারেটের বাড়তি দাম নিয়ে বাকবিতণ্ডা; মেলা ভেঙে চুরমার করলো ডুয়েট শিক্ষার্থী ও স্থানীয়রা নিহত এএসআই অহিদুর রহমানের বাড়ি নোয়াখালীর কবিরহাট এলাকায়। ম্যাংগোটিভি/আরএইচ
দেশে ভূমিকম্পের আগাম সতর্কতা দেওয়ার সক্ষমতা বাড়াতে বিশেষ অ্যাপ চালুর বিষয়টি বিবেচনা করছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ভূমিকম্পের আগে সতর্কতা দেওয়ার কোনো প্রযুক্তিগত ব্যবস্থা নেই। তিনি বলেন, অনেক দেশে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে সতর্কতা দেয় এমন অ্যাপ রয়েছে। আমরাও বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি—এমন একটি অ্যাপ চালু করা যায় কি না। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। এ সময় বিল্ডিং কোড না মানার কারণে ভবনের ঝুঁকি বাড়ছে বলে…
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, গণভোট, প্রবাসী ভোট, পর্যবেক্ষণ ব্যবস্থা ও নিরাপত্তাসহ সব অগ্রগতির বিস্তারিত চিত্র কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েককে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৩ নভেম্বর) মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ইসি সচিব বলেন, মহাসচিব নির্বাচন সংক্রান্ত সামগ্রিক প্রস্তুতি জানতে চান। ইসি জানায়,নির্বাচনের সরঞ্জাম প্রস্তুত হচ্ছে,প্রবাসী ভোটারদের জন্য ‘আউট অব কান্ট্রি ভোটিং’ প্রক্রিয়া এগিয়ে চলছে, ৫৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীরা ভোটাধিকার পাচ্ছেন-এতে মহাসচিব সন্তোষ প্রকাশ করেছেন। দেশের ভেতরে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত প্রায় ১০ লাখ ভোটারকেও আইসিপিভির আওতায় ভোটদানের সুবিধা দেওয়া হয়েছে, যা মহাসচিব ইতিবাচক হিসেবে দেখেছেন। রেফারেন্ডাম (গণভোট) প্রসঙ্গে আখতার…
পিরোজপুরে ডাকাতির সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। আহত অবস্থায় আরেক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও আটক ডাকাতের নাম সবুজ হাওলাদার (৫৫), তার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে। রোববার (২৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামে সাবেক ইউপি সদস্য অনুকূল চন্দ্র রায় দুলালের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। পিরোজপুর সদর থানার উপ–পরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। টহল দলের নেতৃত্বে ছিলেন এসআই রাধা রমন। পুলিশ আহত দুই ডাকাতকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেয়। সেখানে একজনকে মৃত…
নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের মতোই বিদেশে অর্জিত সম্পদের হিসাবও দিতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন। তিনি বলেন, ‘দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসেব না দিলে তা অন্যায় হবে। যাদের অনুপার্জিত সম্পদ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ রোববার (২৩ নভেম্বর) সকালে দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান জানান, বিদেশে সম্পদ লুকিয়ে রাখা এখন একটি বড় চ্যালেঞ্জ। তাই নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের তথ্য অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। অনুপার্জিত সম্পদের প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। সংস্থাটির সীমাবদ্ধতার প্রসঙ্গ টেনে তিনি…
সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্পে সৃষ্টি হওয়া আতঙ্ক ও নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সব ক্লাস ও চলমান পর্ব মধ্য পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি লতিফ ছাত্রাবাস, ড. কাজী মোতাহার হোসেন ছাত্রাবাস, জহির রায়হান ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসসহ সব আবাসিক হল সাময়িকভাবে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতে ইনস্টিটিউটের অধ্যক্ষ (রুটিন দায়িত্ব) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভূমিকম্প এবং ভূমিকম্প-পরবর্তী কম্পনের (আফটারশক) কারণে অধিকতর সতর্কতার স্বার্থে আবাসিক ছাত্রাবাসগুলো খালি করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের শনিবার রাত ৯টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে। ইনস্টিটিউটের ১ম, ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের (উভয়…
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার মদিনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের পর চরম অবহেলায় সাথী আক্তার পরি (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই সিজারকারী চিকিৎসকসহ ক্লিনিকের সব স্টাফ কৌশলে ক্লিনিক ত্যাগ করেন, যার পরপরই উত্তেজিত জনতা ক্লিনিকে ভাঙচুর চালায়। পরির শ্বশুর নজরুল আকনের অভিযোগ, শনিবার বেলা ১১টার দিকে প্রসব বেদনা শুরু হলে সাথীকে মদিনা ক্লিনিকে ভর্তি করা হয়। প্রথমে চিকিৎসক রাজিব কর্মকার স্বাভাবিক প্রসবের কথা বলে ৫ হাজার টাকার পরীক্ষা-নিরীক্ষা করান। পরে হঠাৎ সিজারের সিদ্ধান্ত নেন। আপত্তি জানালে ক্লিনিক কর্তৃপক্ষ আশ্বস্ত করে যে বরিশাল থেকে অভিজ্ঞ চিকিৎসক এনে অপারেশন করা হবে। বিকেল সাড়ে ৪টায় সিজারের মাধ্যমে একটি…
ব্র্যাক ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি বিভাগ ইআরপি, টেকনোলজি ডিভিশন পদ অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদসংখ্যা নির্ধারিত নয় যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি প্রাসঙ্গিক ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা নারী–পুরুষ উভয়ই আবেদনযোগ্য চাকরির ধরন ফুল টাইম বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের নিয়ম আগ্রহীরা ব্র্যাক ব্যাংক পিএলসির নিয়োগ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। https://bdjobs.com/jobs/details/1431340?ln=1 আবেদনের শেষ সময় ২৯ নভেম্বর ২০২৫ ম্যাংগোটিভি / আরএইচ
ঢাকা ও আশপাশের এলাকায় দুই দিনের ব্যবধানে চারটি ভূমিকম্প জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে। শুক্রবার ও শনিবার ঘটে যাওয়া এসব কম্পনের তিনটির উৎপত্তি নরসিংদী ও একটি ঢাকায় ছিল-যা রাজধানীর ভূমিকম্পঝুঁকি আরও স্পষ্ট করে তুলছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে নরসিংদীর মাধবদী এলাকায় ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে তীব্র বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপত্তির কারণে তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলা। এতে শিশুসহ ১০ জন নিহত এবং ৬০০-র বেশি মানুষ আহত হন। এর ২৪ ঘণ্টার ব্যবধানে শনিবার (২২ নভেম্বর) সকালে ৩.৩ মাত্রার এবং সন্ধ্যা ছয়টার দিকে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প…
দেশের উত্তরাঞ্চলের সীমান্ত জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এ জেলায় শীত নেমে আসে আগেভাগেই। গত চারদিন ধরে কুয়াশা, উচ্চ আর্দ্রতা এবং উত্তরের বইতে থাকা হিমেল হাওয়ায় শীতের প্রকোপ আরও বৃদ্ধি পেয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল ৯৭ শতাংশ। তবে ঘন কুয়াশা না থাকায় দৃশ্যমানতা ছিল স্বাভাবিক। হালকা কুয়াশার পর সকালে রোদের দেখা মিললেও প্রচণ্ড আর্দ্রতা আর হিমেল বাতাস শীতের অনুভূতি বাড়িয়েছে। এর আগের দিন শনিবার (২২ নভেম্বর) একই সময়ে তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম