Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
আকাশে যত তারা, আইনে তত ধারা-এই মন্তব্য করে দেশের সাংবাদিক দমনে রাষ্ট্র যেভাবে বিভিন্ন আইন প্রয়োগ করে থাকে, তা তুলে ধরলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’-এর এক সেশনে তিনি এ মন্তব্য করেন। ‘ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ: ভবিষ্যত বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা’ শীর্ষক সেশনে বক্তব্য দেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, সাংবাদিকদের নিয়ন্ত্রণে শুধু ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) নয়, রাষ্ট্রের আরও বহু আইনি পথ উন্মুক্ত আছে। ‘আপনারা মনে করেন ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিক দমনের জন্য ব্যবহার করা হয়েছে। কিন্তু আমি যেটা দেখছি, শুধু এটিই নয়-রাষ্ট্রের…
দেশের পুঁজিবাজারে ১০ বছর মেয়াদি নতুন একটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইস্যুকৃত এই বন্ডের মাধ্যমে সরকার ২ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করেছে। সোমবার (১০ নভেম্বর) থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বন্ডটির লেনদেন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন বন্ডটির নাম ‘১০ওয়াই বিজিটিবি ১৯/১১/২০৩৫’। এর লেনদেন কোড ‘টিবি১০ওয়াই১১৩৫’। ডিএসইতে স্ক্রিপ্ট কোড ‘৮৮৫৪৭’ এবং সিএসইতে ট্রেডিং আইডি ‘৫০৩১৩’ নির্ধারণ করা হয়েছে। বন্ডটি উভয় পুঁজিবাজারের ডেবট বোর্ডের অধীনে ‘এ’ ক্যাটাগরির সিকিউরিটিজ হিসেবে লেনদেন হবে। এর কুপন রেট ১০.৩৯ শতাংশ, যা বছরে দুই দফায় বিনিয়োগকারীদের প্রদান করা হবে। এই…
ঢাকা মহানগর আদালতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ই-পারিবারিক আদালত। সোমবার (২৪ নভেম্বর) এই আধুনিক ডিজিটাল সেবার উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নতুন এই ব্যবস্থা পারিবারিক মামলার দীর্ঘসূত্রতা, অতিরিক্ত খরচ, অপ্রয়োজনীয় জটিলতা, কাগজের নথির ঝামেলা এবং আদালতকেন্দ্রিক ভিড়ের মতো পুরোনো সমস্যার উল্লেখযোগ্য সমাধান করবে বলে আশা করা হচ্ছে। কী সুবিধা মিলবে? ই-পারিবারিক আদালতের মাধ্যমে-অনলাইনে দ্রুত মামলা ব্যবস্থাপনা, ঘরে বসে সেবা গ্রহণ, ন্যূনতম খরচে প্রক্রিয়া সম্পন্ন, ডিজিটাল নথি ব্যবস্থাপনা, সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা রেজিস্ট্রেশন, অনলাইন শুনানির সময় নির্ধারণ (শিডিউলিং) এ সবই সহজে করা যাবে। ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের জগন্নাথ–সোহেল স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল…
রুদ্ধশ্বাস এক টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচেও শেষ পর্যন্ত হাসলো না বাংলাদেশের মুখ। রাইজিং স্টারস এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে সুপার ওভারে পাকিস্তান শাহিন্সের কাছে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহায় অনুষ্ঠিত ফাইনালে ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিংয়ে শুরু থেকেই আসে ধস। হাবিবুর রহমান সোহান ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। জিসান আলম ৬, মাহিদুল অঙ্কন শূন্য, ইয়াসির আলী রাব্বি ৮ এবং আকবর আলী করেন মাত্র ২ রান। এসএম মেহরব ১৯ রানে কিছুটা আশা জাগালেও মাহফুজুর রহমান রাব্বি (৩) ও মৃত্যুঞ্জয় চৌধুরী (০) দ্রুত সাজঘরে ফেরেন। শেষদিকে আবদুল গাফফার সাকলায়েনের অবিশ্বাস্য ঝোড়ো ব্যাটিং ম্যাচে নতুন প্রাণ ফিরিয়ে আনে। ১২ বলে ১৬…
টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের আগমনকে কেন্দ্র করে প্রায় পৌনে এক ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকতে হয় শিক্ষার্থীদের। এতে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে নবনির্মিত প্লে-গ্রাউন্ড উদ্বোধন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুর ১টা ১০ মিনিট থেকে উপদেষ্টার আগমন নিশ্চিত হওয়ার অপেক্ষায় শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে রাখা হয়। প্রচণ্ড রোদে দাঁড়িয়ে থাকার কারণে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ পর আরেক শিক্ষার্থীও অসুস্থ হয়ে যায়। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা…
সৌদি আরবের হাররাত আল-শাকা এলাকার কাছে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) জানায়, শনিবার (২২ নভেম্বর) রিখটার স্কেলে ৩ দশমিক ৪৩ মাত্রার এ ভূমিকম্প রেকর্ড করা হয়। সোমবার (২৪ নভেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পটি হাররাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর–পশ্চিমে অনুভূত হয়েছে। মদিনা ও তাবুক অঞ্চলের মাঝামাঝি অবস্থিত এই এলাকায় সৌদির অন্যতম বিখ্যাত আগ্নেয় লাভাখেত্র রয়েছে। এদিকে একই দিনে ইরাকেও আরেকটি ভূমিকম্প রেকর্ড করে এসজিএস। প্রতিবেশি দেশটিতে ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক শূন্য ৯। ঘটনাগুলোতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। ম্যাংগোটিভি / আরএইচ
তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়ে গেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সোমবার (২৪ নভেম্বর) সকালে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। গত শনিবার (২২ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে অতিথিকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার এবং তোপধ্বনি প্রদান করা হয়। ঢাকায় পৌঁছানোর পর ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। বৈঠকে শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে বাংলাদেশের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজখবর নেন তিনি। পরে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন। সফরকালীন ভুটানের…
গুমের অভিযোগে গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তা রোববার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হলে তারা ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন জানান। তবে ট্রাইব্যুনাল এ আবেদন শুনানির সময় স্পষ্ট মন্তব্য করে বলেন, ‘আইন সবার জন্য সমান। ব্যক্তিবিশেষের জন্য আইনের ভিন্নতা নেই।’ ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জানায়, সাবেক প্রধান বিচারপতি, আপিল বিভাগের সিনিয়র বিচারপতি কিংবা সাবেক মন্ত্রীরা সশরীরে হাজির হতে পারলে গ্রেপ্তাতার সেনা কর্মকর্তারা কেন পারবেন না-এ প্রশ্নও তোলেন আদালত। আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার এ বি এম হামিদুল মেজবাহ ভার্চুয়ালি হাজিরার আবেদন শুনানির জন্য সময় চাইলেও ট্রাইব্যুনাল বলেন, ‘এসব আবেদন নিতে চাই না। আজই শুনানি করুন।’ ট্রাইব্যুনাল…
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ৩৭৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। রোববার (২৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এ রায়টি বাংলায় লিখেছেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান। এ রায়ের সঙ্গে একমত পোষণ করেছেন বিচারপতি মো. সগীর হোসেন। রায়ে বলা হয়েছে-টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশই এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড)। তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে মেজর সিনহার বুকে জুতাসহ পা দিয়ে আঘাত করে দুইটি হাড় ভেঙে দেন এবং গলার বাঁ পাশে পা চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করেন। অন্যদিকে পরিদর্শক মো. লিয়াকত আলী পূর্বপরিকল্পনা অনুযায়ী সিনহার শরীরের গুরুত্বপূর্ণ স্থানে পরপর চারটি গুলি করেন, যা ময়নাতদন্তে…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে বলে জানিয়েছে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড। রোববার (২৩ নভেম্বর) রাতে তার শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমকে ব্রিফিং করেন বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ১২ ঘণ্টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যাপক সিদ্দিকী বলেন, আপনারা জানেন, গত কয়েক মাসে তিনি বারবার অসুস্থ হয়েছেন। একাধিক শারীরিক জটিলতা রয়েছে তার। আজও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, চিকিৎসা জোরদার করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম