Author: নিজস্ব প্রতিবেদক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকদের ডাকে তিনি সাড়া দিচ্ছেন। চিকিৎসকরা এটিকে ‘স্থিতিশীল’ অবস্থা হিসেবে দেখছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকালে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে তার চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছেন। এর আগে সোমবার চীন থেকে আসা আরেকটি চিকিৎসক দলও মেডিক্যাল বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সিসিইউতে ১১ দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে গত ২৭ নভেম্বর থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে মেকানিক্যাল ভেন্টিলেশনের সহায়তা দেওয়া হচ্ছে। কিডনি কার্যক্রম সচল রাখতে বুধবার বিকালে…

Read More

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসের ভেতরে চাষাবাদের আড়ালে গড়ে তোলা একটি চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে সুমন চাকমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে প্রক্টরিয়াল বডি। সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে জীববিজ্ঞান অনুষদের পেছনের ‘গ্রিনহাউস’ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সুমন কৃষিকাজের জন্য বিশ্ববিদ্যালয়ের জমি ইজারা নিয়েছিলেন। তবে তারা অভিযোগ পায়, ওই জমিতে কৃষিকাজের পরিবর্তে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি পাহাড়ের বন্য প্রাণী শিকারের সঙ্গেও তার সংশ্লিষ্টতা আছে বলে তথ্য আসে প্রশাসনের কাছে। হঠাৎ ওই এলাকায় বহিরাগতদের চলাচল বেড়ে যাওয়ায় নজরদারি বাড়ায় প্রক্টরিয়াল বডি। পরে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতেই সুমনের বাড়িতে অভিযান চালানো হয়।…

Read More

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। তিনি জানান, এটি হালকা মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদী জেলার শিবপুর এলাকায়। আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার। উৎপত্তি হয়েছে টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব–উত্তরপূর্বে এবং নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে। সাম্প্রতিক ভূমিকম্পের প্রবণতা এর আগে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। ২১ ও ২২ নভেম্বর দুই দিনে চারবার ভূমিকম্প হয়। বিশেষ করে ২১ নভেম্বরের…

Read More

আন্তর্জাতিক পেমেন্ট সেবা ‘পেপ্যাল’ শিগগিরই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে চাইছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এতে দেশের ক্ষুদ্র উদ্যোক্তা, স্টার্টআপ কর্মী ও ফ্রিল্যান্সাররা সরাসরি বৈশ্বিক বাজারে লেনদেনের সুযোগ পাবেন। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীতে বিসিক আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলন ও কর্মশালায় তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, পশ্চিমা বিশ্ব যখন অনলাইন বাণিজ্যে দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশও সেই বাজারে প্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছে। এজন্য আন্তর্জাতিক মানের পেমেন্ট গেটওয়ে তৈরি এখন সময়ের দাবি। তিনি বলেন, শুধু উদ্যোক্তা বাড়ালেই হবে না, তাদের জন্য বাজার তৈরি করতে হবে। চাহিদা না থাকলে উৎপাদন টিকবে না-উদ্যোক্তারা এজন্য ঝুঁকিতে পড়ছেন। বিসিক উদ্যোক্তাদের উন্নয়নে…

Read More

মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড পরিমাণ দরপতন ঘটেছে ভারতীয় রুপির। বুধবার (৩ ডিসেম্বর) ইতিহাসে প্রথমবারের মতো রুপির বিনিময়মূল্য ডলারপ্রতি ৯০–এর ঘর ছাড়ালো। বাজারে লেনদেনের একপর্যায়ে মুদ্রাটি নেমে যায় ৯০.১৩ রুপিতে, যা আগের দিনের সর্বনিম্ন ৮৯.৯৪ রুপির রেকর্ডকেও ভেঙে দেয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দুর্বল বাণিজ্য প্রবাহ, পোর্টফোলিও বিনিয়োগে ধীরগতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে অনিশ্চয়তার কারণে রুপির ওপর তীব্র চাপ তৈরি হয়েছে। এর ফলে মুদ্রাটির মান কয়েক দিনের ব্যবধানে ধারাবাহিকভাবে দুর্বল হয়ে পড়ছে। রুপির এই পতনের সরাসরি প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারেও। দিনের শুরুতে সতর্ক মনোভাব দেখা যায় লেনদেনে। নিফটি সূচক পড়ে যায় ২৬ হাজারের নিচে এবং সেনসেক্সও শুরুতেই প্রায়…

Read More

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমছে না। এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৯০ জন নতুন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তর জানায়, মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১ জন, দক্ষিণ সিটিতে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৯১ জনের মৃত্যু হলো। একই সময়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৭ জনে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে-ঢাকা…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শীতকালীন ছুটি বহাল রেখে আগামী ২৮ ডিসেম্বর থেকে আবাসিক হল খুলবে এবং সশরীরে নিয়মিত ক্লাস শুরু হবে। বুধবার (৩ ডিসেম্বর) ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এর আগে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ঢাবির হলগুলো ৬ ডিসেম্বর খোলার কথা ছিল। তবে ভূমিকম্পের পর আবাসিক হলগুলোর কাঠামোগত নিরাপত্তা মূল্যায়নে সময় লাগায় নতুন তারিখ নির্ধারণ করা হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিশ পর্যালোচনা করা হয়। এসব সুপারিশ বিবেচনায়…

Read More

গুমের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আটক ১০ সেনা কর্মকর্তার ভার্চুয়াল উপস্থিতির আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর ফলে মামলার পরবর্তী শুনানিতে তাদের সশরীরে আদালতে হাজির হতে হবে। বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। আসামিদের পক্ষে ভার্চুয়াল হাজিরার আবেদন শুনানি করেন অ্যাডভোকেট ড. তাবারক হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। যে ১০ কর্মকর্তার পক্ষে আবেদন করা হয়েছিল তারা হলেন-ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার,…

Read More

একাত্তরের রাজাকার–আলবদরদের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগকে আক্রমণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আওয়ামী লীগ একটা অসভ্য দল। কিন্তু রাজাকার ও আলবদরদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মির্জা আব্বাস অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। তিনি বলেন, কারও কারও বক্তব্য এমন পর্যায়ে গেছে যে ভোট না দিলে জান্নাত–জাহান্নামের কথা বলা হচ্ছে। এমনকি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রাজাকার ও আলবদরদের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা…

Read More

ভোজ্যতেলের দাম একতরফাভাবে বাড়ানোর যে সিদ্ধান্ত ব্যবসায়ীরা নিয়েছেন, তার কোনো আইনগত ভিত্তি নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, সরকারকে পাশ কাটিয়ে নীরবে দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বাড়ানোর বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার কিছুই জানতো না। আধা ঘণ্টা আগে আমরা বিষয়টি জেনেছি। কোম্পানিগুলো সামগ্রিকভাবে একত্রিত হয়ে এই কাজ করেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, গতকালই টিসিবির জন্য ৫০ লাখ লিটার সয়াবিন তেল ও এক কোটি লিটার রাইস ব্রান তেল ক্রয়ের অনুমোদন…

Read More