Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

    আগস্ট ৮, ২০২৬

    মুক্তিযুদ্ধ জনতার ছিল, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    আগস্ট ৮, ২০২৬

    ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে ২৮ ডিসেম্বর , শীতকালীন ছুটি বহাল
    জাতীয়

    ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে ২৮ ডিসেম্বর , শীতকালীন ছুটি বহাল

    By নিজস্ব প্রতিবেদকডিসেম্বর ৩, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শীতকালীন ছুটি বহাল রেখে আগামী ২৮ ডিসেম্বর থেকে আবাসিক হল খুলবে এবং সশরীরে নিয়মিত ক্লাস শুরু হবে। বুধবার (৩ ডিসেম্বর) ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

    এর আগে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ঢাবির হলগুলো ৬ ডিসেম্বর খোলার কথা ছিল। তবে ভূমিকম্পের পর আবাসিক হলগুলোর কাঠামোগত নিরাপত্তা মূল্যায়নে সময় লাগায় নতুন তারিখ নির্ধারণ করা হলো।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিশ পর্যালোচনা করা হয়। এসব সুপারিশ বিবেচনায় নিয়ে শীতকালীন ছুটি বহাল রেখে ২৩ ও ২৪ ডিসেম্বর অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়।

    ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে চলমান অনলাইন ক্লাস জরুরি ভিত্তিতে শিক্ষণ ঘাটতি পুষিয়ে নিতে ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।

    সভায় জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পুনরায় শুরু হবে। সংশ্লিষ্ট অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সঙ্গে সমন্বয় করে বিভাগগুলো সময়সূচি পুনঃনির্ধারণ করবে।

    আবাসিক হল খুললেও কিছু হলে সংস্কারকাজ চলমান থাকতে পারে বলে সভায় জানানো হয়। এ বিষয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    গত ২৩ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস–পরীক্ষা বন্ধ রয়েছে এবং আবাসিক হল খালি করা হয়েছে। প্রশাসন তখন জানিয়েছিল, ৬ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা ছিল। তবে নিরাপত্তা বিবেচনায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হলো।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভার্চুয়াল হাজিরার আবেদন খারিজ , সশরীরে হাজির হতে নির্দেশ সেনা কর্মকর্তাদের
    Next Article ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

    Related Posts

    জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

    আগস্ট ৮, ২০২৬

    মুক্তিযুদ্ধ জনতার ছিল, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    আগস্ট ৮, ২০২৬

    ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

    আগস্ট ৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

    মুক্তিযুদ্ধ জনতার ছিল, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

    ইয়েমেনে ফের বড় যুদ্ধের আশঙ্কা, হুথিদের হামলায় নিহত ৩০ সরকারি সেনা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬