Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
ঢাকা: জ্বালানি বিষয়ক এক আলোচনা সভার বক্তারা বলেছেন, প্রকৃতি ও পরিবেশ ধ্বংস না করে জ্বালানি চাহিদা পূরণ নিশ্চিত করার চ্যালেঞ্জ তরুণদেরই নিতে হবে। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে একটি ইন্টারঅ্যাকটিভ সেশন ‘জ্বালানি সম্প্রসারণ: বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ও ন্যায়সঙ্গত রূপান্তরের সঙ্গে সংঘাত’ শীর্ষক অনুষ্ঠানে তারা এ কথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ব্রাইটার্স, ক্লাইমেট ফ্রন্টিয়ার, গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটি, মিশন গ্রিন বাংলাদেশ, ওএবি ফাউন্ডেশন, সচেতন ফাউন্ডেশন, ওয়াটারকিপার্স বাংলাদেশ, যুব পরিবেশ উন্নয়ন সংস্থা এবং ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক যৌথভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করে। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খোন্দকার…
রুশ পারমাণবিক আইসব্রেকার ‘৫০ লিয়েত পাবেদি’ (বিজয়ের ৫০ বছর) শুক্রবার (২২ আগস্ট) ১০ দিনের উত্তর মেরু অভিযান শেষে রাশিয়ার মুরমানস্ক বন্দরে ফিরে এসেছে। ‘আইসব্রেকার অব নলেজ’ শীর্ষক এই ষষ্ঠ আন্তর্জাতিক আর্কটিক অভিযানটি রাশিয়ার পারমাণবিক শিল্পের ৮০তম বার্ষিকী এবং উত্তর সমুদ্রপথ আবিষ্কারের ৫শ’তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের সহায়তায় আয়োজিত এ অভিযানে ২১টি দেশের ৬৬ জন নির্বাচিত স্কুল শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশ, মিশর, তুরস্ক, বলিভিয়া, কাজাখস্তান, চীনসহ অন্যান্য দেশ। রাজশাহী ক্যাডেট কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ এ অভিযানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। রোসাটম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য…
চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে রোববার (৭ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার। তিনি অভিযোগ করেন, একাধিকবার কমিটি গঠনসহ সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে নানামুখী আশ্বাসের পরও কিছুই বাস্তবায়ন করেনি বিদ্যুৎ মন্ত্রণালয়। উপরন্তু আন্দোলনের সঙ্গে জড়িতদের চাকরিচ্যুতি, বদলিসহ শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে হয়রানি করা হচ্ছে। ফলে তাদের চরম অসন্তোষ বিরাজ করছে। অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্ত করা কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্তাদেশ বাতিল এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক…
গণছুটির নামে কর্মস্থলে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের কাজে যোগদানের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। রোববার (৭ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যক পরিষেবা হওয়ায় এই সেবা প্রদানে বাধাদান বা বিঘ্ন ঘটানো অত্যাবশ্যক পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবিদাওয়া পূরণে প্রচেষ্টা চলছে। এ বিষয়ে সরকার সংবেদনশীল। এতে আরো বলা হয়, পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত এবং গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা/কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ব স্ব কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেএইচ
ঢাকা: বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটিজনিত কারণে সারাদেশে আগামী দুই থেকে তিনদিন লোডশেডিং হতে পারে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, লোডশেডিংয়ের এই পরিস্থিতি আগামী দুই-তিনদিনের মধ্যে উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। সাময়িক এ পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর কাছে সহযোগিতাও কামনা করছে বিপিডিবি। আরকেআর/এসআরএস
ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের নতুন ফ্ল্যাগশিপ স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিং মলে ভিভো বাংলাদেশের নতুন ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করেন শপিং মলের ডিএমডি ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা। এসময় উপস্থিত ছিলেন ভিভো সাউথ এশিয়ার চেয়ারম্যান হেই জি, ম্যানেজিং ডিরেক্টর ডিউক, মার্কেটিং ডিরেক্টর ডেভিড প্রমুখ। অনুষ্ঠানে ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, বসুন্ধরা সিটি সবসময়ই বিশ্বমানের ব্র্যান্ডগুলোর জন্য একটি প্রধান গন্তব্য হিসেবে পরিচিত। আজ দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশ আমাদের বসুন্ধরা সিটি শপিং মলে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্টোরের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে—এটা আমাদের জন্য সত্যিই আনন্দের…
কোনো বার্তা বা ইমেইলের খসড়া করা, বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজা কিংবা একাকিত্বে আলাপচারিতা—এমন নানা কাজে মানুষ এখন চ্যাটজিপিটি বা অনুরূপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সহায়তা নিচ্ছে। মানুষেরই মতো উত্তর দেওয়ার ক্ষমতার কারণে চ্যাটবটকে জনপ্রিয়তাও পাচ্ছে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন—চ্যাটবট ব্যবহারে অসাবধানতা নানা ঝুঁকিও তৈরি করতে পারে। কোনো এআই চ্যাটবটের সঙ্গে ব্যবহারকারীর আলাপ কখনোই পুরোপুরি গোপন নয়। ব্যবহারকারী যা বলছেন বা করতে নির্দেশ দিচ্ছেন, তা সংরক্ষণ বা বিশ্লেষণ করা হতে পারে, এমনকি ভবিষ্যতে ফাঁসও হয়ে যেতে পারে। তাই কিছু তথ্য কখনোই এআই চ্যাটবটের সঙ্গে ভাগ করা উচিত নয়। ১. ব্যক্তিগত তথ্য আপনার পুরো নাম, বাসার ঠিকানা, ফোন নম্বর কিংবা…
ডিজিটাল যুগে ছবি ও ভিডিওর জগতে এআই ও ডিপফেইক প্রযুক্তি নতুন ধাঁধা তৈরি করেছে। প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ছবি ভেসে ওঠে, যেগুলো আসল নাকি কৃত্রিম—তা বোঝা কঠিন হয়ে পড়ে। তবে কিছু কৌশল জানা থাকলে এ ধরনের ভুয়া কনটেন্ট চেনা সম্ভব। ছবি জুম করুন ছবিকে বড় করে দেখলে প্রায়ই অসঙ্গতি ধরা দেয়। মানুষের চোখ, ঠোঁট, চোয়াল, হাত বা আঙুলে অস্বাভাবিকতা থাকতে পারে। মুখের চারপাশ ঝাপসা দেখা যায়। আবার ভিডিওতে ঠোঁটের নড়াচড়া ও শব্দের মিল না-ও থাকতে পারে। বিশেষ করে মুখ নড়াচড়া করলে দাঁতের অসংলগ্নতা সহজেই বোঝা যায়। আবেগ-অনুভূতির সামঞ্জস্য খুঁজুন মানুষের স্বাভাবিক হাসি, কান্না কিংবা উচ্ছ্বাস শরীরের বিভিন্ন অংশে…
সমুদ্রের তলদেশে একাধিক ক্যাবল কাটা পড়ার পর মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় ইন্টারনেট বিভ্রাটের ঘটনা ঘটেছে। এ তথ্য জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। গাজা উপত্যকায় যুদ্ধ চলাকালে মাইক্রোসফটের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সমালোচনা চলছে। প্রতিষ্ঠানটির রোববার দেওয়া এক বিবৃতিতে ক্যাবল কেটে যাওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ওয়েবসাইটে প্রকাশিত এক স্ট্যাটাস আপডেটে মাইক্রোসফট জানায়, লোহিত সাগরে সমুদ্রতলদেশীয় ফাইবার ক্যাবল কেটে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে যাওয়া নেটওয়ার্ক ট্রাফিকের বিলম্ব হতে পারে। বিশ্বব্যাপী সফটওয়্যার জায়ান্টটি আরও জানিয়েছে, এ ঘটনায় তাদের অ্যাজুর ক্লাউড কম্পিউটিং সেবায় প্রভাব পড়েছে, অ্যামাজনের পর যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্ল্যাটফরম। তবে সাধারণ নেটওয়ার্ক ট্রাফিকে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে কম্পানিটি। বিবৃতিতে আরো…
একটা সময় পার্বত্য চট্টগ্রামের শিক্ষাখাত সমতলের চেয়ে অনেক পিছিয়ে ছিল। বর্তমান সরকার সমতলের মতো পাহাড়ের শিক্ষাখাতকে এগিয়ে নিতে নানামুখী উন্নয়ন প্রকল্প নিয়েছে। এরমধ্যে অন্যতম হলো, প্রযুক্তি ব্যবহারের সমন্বয় ঘটিয়ে পাহাড়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। পাহাড় যেহেতু দুর্গম এলাকা। এখানে সহজে নেটওয়ার্ক সেবা পৌঁছানো সম্ভব হচ্ছে না। নেই উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, সেই কারণে বিদ্যুৎ সেবাও পৌঁছানো যাচ্ছে না। এসব উপলব্দি থেকে সরকার এইবার দুর্গম পাহাড়ের বিদ্যালয়গুলোতে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলতে নেটওয়ার্ক সেবা পাহাড়ের দুর্গম বিদ্যালয়গুলোতে পৌঁছে দিতে আধুনিক স্টারলিংক নেটওয়ার্কের সহায়তা নিচ্ছে। এ নেটওয়ার্ক অতি দ্রুত দুর্গম এলাকাগুলোতে পৌঁছে দেওয়া সম্ভব হবে। খোঁজ নিয়ে জানা গেছে, সরকার…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম