Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

    আগস্ট ৮, ২০২৬

    প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক

    আগস্ট ৮, ২০২৬

    জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ৯০ দিনের মধ্যে চালু হতে যাচ্ছে পাহাড়ের ১০০ স্কুলে স্টারলিংক সেবা
    ফিচার

    ৯০ দিনের মধ্যে চালু হতে যাচ্ছে পাহাড়ের ১০০ স্কুলে স্টারলিংক সেবা

    By নিজস্ব প্রতিবেদকসেপ্টেম্বর ১২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    একটা সময় পার্বত্য চট্টগ্রামের শিক্ষাখাত সমতলের চেয়ে অনেক পিছিয়ে ছিল। বর্তমান সরকার সমতলের মতো পাহাড়ের শিক্ষাখাতকে এগিয়ে নিতে নানামুখী উন্নয়ন প্রকল্প নিয়েছে।

    এরমধ্যে অন্যতম হলো, প্রযুক্তি ব্যবহারের সমন্বয় ঘটিয়ে পাহাড়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা।

     

    পাহাড় যেহেতু দুর্গম এলাকা। এখানে সহজে নেটওয়ার্ক সেবা পৌঁছানো সম্ভব হচ্ছে না। নেই উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, সেই কারণে বিদ্যুৎ সেবাও পৌঁছানো যাচ্ছে না।

    এসব উপলব্দি থেকে সরকার এইবার দুর্গম পাহাড়ের বিদ্যালয়গুলোতে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলতে নেটওয়ার্ক সেবা পাহাড়ের দুর্গম বিদ্যালয়গুলোতে পৌঁছে দিতে আধুনিক স্টারলিংক নেটওয়ার্কের সহায়তা নিচ্ছে। এ নেটওয়ার্ক অতি দ্রুত দুর্গম এলাকাগুলোতে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

    খোঁজ নিয়ে জানা গেছে, সরকার আগামী ৯০ দিনের মধ্যে পার্বত্য চট্টগ্রামের (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) একশ’টি বিদ্যালয়ে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালু করতে যাচ্ছে।

    শিক্ষার্থীর সংখ্যা অনুপাত হিসাবে করে কোনো জেলায় কয়টি স্কুলে এ সেবা দেওয়া হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

    এই প্রকল্পের লক্ষ্য হলো, ‘দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের ই-লার্নিং ও আধুনিক শিক্ষার সুযোগ দেওয়া, যা আগামী ৯০ দিনের মধ্যে বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার মানে সমতা আনা এবং শিক্ষার্থীদের শহরে থাকা অভিজ্ঞ শিক্ষকদের ক্লাসে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে’।

    এ উদ্যোগ নেওয়ার মূল কারণ হলো, ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বর্তমানে আলোর যুগে অন্ধকারে রয়েছে, কারণ এখানকার অনেক মানুষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ইন্টারনেট সুবিধার বাইরে। এই প্রকল্প চালু হলে তা শিক্ষাক্ষেত্রে এক প্রযুক্তিগত বিপ্লব আনবে বলে মনে করা হচ্ছে’।

    রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ধুপশীল সরকারি প্রথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈকদ দাশ রুবেল বলেন, বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। প্রযুক্তির মাধ্যমে আমরা বিশ্বের সাথে সংযুক্ত হতে পারি ও নানা অজানা বিষয় সম্পর্কে ধারণা জানতে পারি। বর্তমান যুগে তথ্য ও প্রযুক্তির ব্যবহার না জানলে পিছিয়ে থাকতে হয়। পাহাড়ে তথ্য প্রযুক্তির সুযোগ না থাকার আমরা এখনো পিছিয়ে আছি এবং আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। পাহাড়ে স্টার লিংক চালু হলে শিক্ষা ব্যবস্থাসহ যাবতীয় জীবনে অভূতপূর্ব উন্নতি সাধিত হবে।

    রাঙামাটি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল রণি ধর বলেন, আধুনিক বিশ্ব এগিয়ে যাচ্ছে উন্নত প্রযুক্তি সেবা পাওয়ার কারণে। আমাদের এখানে প্রযুক্তি সেবা না থাকায় শিক্ষাখাত থেকে শুরু করে সার্বিক সকল খাতে আমরা অনেক পিছিয়ে আছি। সরকার যখন শিক্ষাখাতের উন্নয়নে দুর্গম এলাকার বিদ্যালয়গুলোতে স্টারলিংক সেবা চালু করছে শুনে আমাদের মধ্যে অনেক ভাল লাগছে। আমাদের শিক্ষার্থীরা উন্নত এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সুবিধা পাবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleব্যাংক একীভূতকরণে সরকারের সম্মতি
    Next Article লোহিত সাগরে ক্যাবল কাটা, মধ্যপ্রাচ্য-দ. এশিয়ায় ইন্টারনেট বিভ্রাট

    Related Posts

    বিক্রয় বাড়ানোর ২৫ কৌশল: ব্যবসা স্কেল করুন, আয় বাড়ান, দীর্ঘমেয়াদে সফল হোন

    আগস্ট ৩, ২০২৬

    ইগো: আত্মমর্যাদার সীমা পেরোলেই আত্মবিনাশের শুরু

    জুলাই ২৭, ২০২৬

    পুরোনো নিজেকে ভেঙে নতুন নিজেকে গড়ুন: পরিবর্তনের ৬ ধাপ

    জুলাই ২৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

    প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক

    জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

    মুক্তিযুদ্ধ জনতার ছিল, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬