Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১৩টি প্রকল্প অনুমোদন করেছে। এতে সরকারি অর্থায়ন ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি ৩৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি ৯ লাখ টাকা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশন চত্বরে অনুষ্ঠিত একনেক সভায় প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুমোদন দেওয়া হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ৭টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির ১টি প্রকল্প রয়েছে। প্রধান প্রকল্পগুলোর মধ্যে…
আগামী ২৯ সেপ্টেম্বর (সোমবার) থেকে ০৬ অক্টোবর (সোমবার) পর্যন্ত মোট আট দিন কিছু সময় ধরে স্যাটেলাইট সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিও স্টেশনারি স্যাটেলাইটের (Geostationary Satellite) জন্য সৌর ব্যতিচার (SUN OUTAGE) একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৫ থেকে ০৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। সম্ভাব্য…
জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে জনগণের অনুমোদন নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের পরামর্শও দেওয়া হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে এ প্রস্তাব তোলা হয়। এর আগে গত ১৪ সেপ্টেম্বর বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে জুলাই ঘোষণাপত্রের ২২ ধারা অনুযায়ী সাংবিধানিক আদেশ (সিও) জারির পরামর্শ দেন তারা। বিশেষজ্ঞদের সুপারিশে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ ২০২৫-এ মূল সংস্কারগুলোকে অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদের ক্ষমতাবলে একটি ‘সংবিধান আদেশ’ (সিও) জারি করতে পারে। 00বে। সাংবিধানিক আদেশকে একটি গণভোটে উপস্থাপন করা যেতে…
মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ দীপ্ত টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক ‘রূপনগর’-এ অভিনয় করে দর্শক ও সমালোচক থেকে দারুণ সাড়া পাচ্ছেন। কায়সার আহমেদ পরিচালিত এই নাটকটি সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া অর্জন করেছে। শখ বলেন, আলহামদুলিল্লাহ, নাটকটি প্রচারের পর থেকেই দর্শক প্রত্যাশার চেয়ে বেশি সাড়া দিয়েছেন। এটি নারীকেন্দ্রিক গল্প, যা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। তিনি আরও বলেন, সহ-অভিনেতাদের সঙ্গে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করাই সবচেয়ে জরুরি। সেটে স্বাচ্ছন্দ্য বেশি থাকলে পর্দায় রসায়ন আরও ফুটে ওঠে। শখ জানান, বর্তমানে তিনি ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং নতুন ধারাবাহিক ও বিজ্ঞাপন নিয়ে আলোচনা চলছে। সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে তিনি সঠিক গল্প ও চরিত্রের…
আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৮ রানের জয় তুলে নিয়ে এশিয়া কাপে সুপার ফোরে ওঠার আশা টিকিয়ে রেখেছে বাংলাদেশ। আবুধাবিতে সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচে নাসুম আহমেদ, তানজিদ তামিম ও মুস্তাফিজুর রহমানদের নৈপুণ্যে মরুর বুকে উড়েছে লাল-সবুজ বিজয়ের কেতন। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও শেষ পাঁচ ওভারে মাত্র ৩৫ রান যোগ করতে পারে বাংলাদেশ। ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে সংগ্রহ দাঁড়ায় ১৫৪। ব্যাট হাতে ওপেনার তানজিদ তামিম খেলেন ৩১ বলে ঝলমলে ৫২ রানের ইনিংস। তবে সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ধীরগতির ব্যাটিং কিছুটা চাপে ফেলে দলকে। তবে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের পথ খুঁজে পায় টাইগাররা। স্পিন আক্রমণে শুরুতেই সাফল্য…
বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি গত ১১ সেপ্টেম্বর ২০২৫ রাঙামাটির সিআইপিডি, টিটিসি রোডে এসআইসিআইপি (SICIP) প্রকল্পের আওতায় এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেছে। প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়াসিম এবং ট্রাস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস হেড মোঃ মাহবুব হোসাইন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুজ্জামান (অবঃ), সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রিন্সিপ্যাল, ট্রেনিং একাডেমি, ট্রাস্ট ব্যাংক পিএলসি। কর্মসূচিতে রাঙামাটির ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করছেন। এক মাসব্যাপী প্রশিক্ষণে তারা…
কুমিল্লার ছোটরা কলোনির বাসিন্দা তানজীদা আক্তারের মিটারে দীর্ঘদিন বিদ্যুৎ ব্যবহার না থাকলেও এক মাসের বিল এসেছে এক লাখ ৬৭ হাজার ৬৮৪ টাকা। ঘটনায় ভুক্তভোগী হতভম্ব হয়ে পড়েছেন। ভুক্তভোগী তানজীদা আক্তার জানান, প্রায় সাড়ে ৪ বছর আগে তাদের দুই কক্ষের বাসাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য কুমিল্লা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ শাসনগাছা অফিসে লিখিত আবেদন করেছিলেন। তখন সংযোগ বিচ্ছিন্ন করা হয়, কিন্তু মিটার রাখা হয়। এই মিটারের জন্য প্রতিমাসে সাধারণত ৪০–৪৩ টাকার বিল আসত। বছর চারেক পর, বাড়িটিকে পুনঃনির্মাণের কারণে আগস্ট মাসে বিদ্যুৎ সংযোগ পুনঃপ্রাপ্তির জন্য প্রিপেইড মিটার লাগানো হয়। এরপরও পুরাতন মিটার থেকে আগস্ট মাসে ১৪০০…
জনবল নিয়োগ দেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ পরিচালনার উদ্দেশ্যে স্বল্পমেয়াদে মাঠ পর্যায়ে কাজের জন্য ১২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। টিআইবির বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ জন মাঠ তত্ত্বাবধায়ক এবং ১০০ জন মাঠ তথ্য সংগ্রহকারী নেওয়া হবে। নিয়োগপ্রাপ্তরা নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ ৪৫ দিন কাজ করবেন। যোগ্যতা হিসেবে প্রার্থীকে অন্তত স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা কম জিপিএ গ্রহণযোগ্য নয়। জরিপ কাজে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া আগ্রহী…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রাজনৈতিক দল নিষিদ্ধের প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসর হিসেবে যদি নিষিদ্ধ চাইতেই হয় তাহলে ২৮টা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে। তাহলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে? এদেশে যারা রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে তারা যদি পরে বলে- আমরাও নির্বাচন করবো না। তাহলে এদেশে নির্বাচনের কী হবে? তাদের এই দাবির পিছনে উদ্দেশ্য ভিন্ন হতে পারে। নিজেদের অতিরিক্ত সুবিধার জন্য হয়তোবা তারা আরও অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে। মঙ্গলবার (১৬…
শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগের প্রথম ধাপে এসব ব্যাংকে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পাঁচটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রশাসক নিয়োগের মাধ্যমে এ প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক। নতুন ব্যাংকটি হবে শতভাগ সরকারি মালিকানায় এবং এর সম্পদ ও দায় একীভূতভাবে হস্তান্তর করা হবে। প্রশাসক নিয়োগের পর ঐ পাঁচ ব্যাংকের পরিচালক পর্ষদ নিস্ক্রিয়…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম