Author: নিজস্ব প্রতিবেদক

দেশের ব্যাংক ও আর্থিক খাতে নারী কর্মীর সংখ্যা গত ছয় মাসে প্রায় দুই হাজার বা ৫ শতাংশ কমেছে। বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-ডিসেম্বরে সরকারি, বেসরকারি ও বিদেশি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নারী কর্মীর সংখ্যা ছিল ৩৭,৬৪৯। চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) তা কমে দাঁড়িয়েছে ৩৫,৭৮২-এ। দেশে মোট ৬১টি তফসিলি ব্যাংকের কর্মীর মধ্যে নারী কর্মী মাত্র ১৭ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, নারীবান্ধব কর্মপরিবেশ যেমন শিশু দিবাযত্ন কেন্দ্র, যাতায়াত সুবিধা ও প্রশিক্ষণ কর্মসূচি আগের ছয় মাসের তুলনায় আরও অবনতি হয়েছে। বিশেষ করে অফিস সময়ের পর যাতায়াত সুবিধা কমে ৫২ শতাংশ থেকে ৩৭ শতাংশে…

Read More

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪১ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি রোগীরা। প্রসঙ্গত, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা…

Read More

অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। বাদীপক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা বলেন, আসামিরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। এ রায়ের ফলে ভুক্তভোগীদের মধ্যে ন্যায়বিচারের অনুভূতি ফিরে আসবে। আদালত তাদের বিরুদ্ধে সাজার পরোয়ানাও জারি করেছেন। মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ৭ ডিসেম্বর ভুক্তভোগী…

Read More

পুঁজিবাজারের উন্নয়ন, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে এ বৈঠক হয়। এতে ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম ও বিএপিএলসি’র প্রেসিডেন্ট রূপালি হক চৌধুরীর নেতৃত্বে দুই পক্ষের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে পুঁজিবাজারের আধুনিকায়ন ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে লিস্টিং প্রক্রিয়া সহজীকরণ, কমপ্লায়েন্স কাঠামো, করনীতি, আইপিও প্রক্রিয়ার স্বচ্ছতা, গ্রীন চ্যানেল প্রবর্তন, ডিজিটাল রিপোর্টিং সিস্টেমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। শুরুতেই ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম এই বৈঠকটি ঐতিহাসিক আখ্যায়িত করে বলেন, প্রথমবারের মতো তালিকাভুক্ত কোম্পানিসমুহের বৃহত সংগঠন বিএপিএলসি’র সাথে ডিএসই’র…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, গত বছরের ৪ আগস্টই সরকার পতনের আগে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৪৭তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল সকাল সোয়া ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত নাহিদের জবানবন্দি রেকর্ড করে। নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট আমরা সংবাদ সম্মেলনে রাজনৈতিক বন্দিদের মুক্তি ও অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের দাবি জানাই। তবে কোনো সেনাশাসন বা সেনা-সমর্থিত শাসন মেনে নেওয়া হবে না বলে তখনই স্পষ্ট জানানো…

Read More

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত মাঠ কর্মকর্তাদের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১ নভেম্বর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। দাবি-আপত্তি ও সংশোধনের আবেদনের শেষ তারিখ ১৬ নভেম্বর। ১৭ নভেম্বর সব দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার…

Read More

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কৃষিঋণ শুধু কৃষকদের উৎপাদন বাড়ায় না, বরং গ্রামীণ উন্নয়ন ও কৃষকের জীবনমান উন্নয়নের অন্যতম কার্যকর সমাধান। তিনি বলেন, বাংলাদেশ যতটুকু এগিয়েছে, কৃষির হাত ধরেই এগিয়েছে। ভবিষ্যৎ উন্নতিও হতে পারে কৃষির মাধ্যমেই। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) আয়োজিত ‘কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে জেলার প্রায় তিন শতাধিক কৃষি উদ্যোক্তা অংশ নেন। ড. আহসান এইচ মনসুর বলেন, কৃষি শুধু কৃষকের জীবিকা নয়, বরং এটি পুরো জাতির খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির মেরুদণ্ড। তাই প্রকৃত কৃষকদের হাতে কৃষিঋণ পৌঁছানো…

Read More

লিবিয়ার রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় দেশে ফিরেছেন আরও ১৭৬ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বুরাক এয়ারলাইন্সের ইউজেড২২২ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) লিবিয়া থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়। সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, আটক ও বিপদগ্রস্ত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে আইওএম নিয়মিত সহায়তা দিচ্ছে। মানবপাচার ও অবৈধ অভিবাসনের শিকার হয়ে অনেক বাংলাদেশি লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন। ফেরত আসা বাংলাদেশিদের আইওএম-এর পুনর্বাসন সহায়তা কার্যক্রমের আওতায় দেশে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

Read More

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিচ্ছেন। সাক্ষ্যগ্রহণ চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায়। বিচারিক প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। গত ১৭ সেপ্টেম্বর নাহিদের সাক্ষ্যগ্রহণের সময় শেষ না হওয়ায় তা মুলতবি করা হয়েছিল। আজ অবশিষ্ট সাক্ষ্যগ্রহণের পর তাকে জেরা করবেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। মামলায় ৪৭ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। ৩৬ নম্বর সাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২…

Read More

ঢাকায় আজ (১৮ সেপ্টেম্বর) জামায়াতসহ সাতটি রাজনৈতিক দল একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে এই আন্দোলন শুরু করা হচ্ছে। জামায়েত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এ কর্মসূচি পালন করবে। বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকের সামনে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হবে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোহরের নামাজের পর উত্তর প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে। খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করেছে। জাগপা বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে। দলগুলোর ৫ প্রধান দাবি…

Read More