Author: নিজস্ব প্রতিবেদক

ঢাকাকে বাসযোগ্য রাখতে আগামী নভেম্বরের মধ্যে ভবন নির্মাণ বিধিমালা চূড়ান্ত করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) পরামর্শ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংক ও সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন বিষয়ক অংশীজন সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নগরীর বর্জ্য ও পয়ঃনিস্কাশন ব্যবস্থাপনা বদলাতে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের খাল ও নদী রক্ষা কঠিন হলেও তা সম্ভব করে তুলতে সরকারের বিভিন্ন সংস্থার কাজ চলছে। টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমে পরিবেশ রক্ষায় সরকারের সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। পরিবেশ উপদেষ্টা বলেন, হাসপাতাল…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ নয়, বরং ইসরাইলের গণহত্যা চলছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া এক আবেগঘন ভাষণে তিনি এ দাবি তুলে ধরেন। খবর টিআরটি ওয়ার্ল্ড। এরদোয়ান বলেন, ‘গাজায় টানা ৭০০ দিনেরও বেশি সময় ধরে গণহত্যা চলছে। গত ২৩ মাসে ইসরাইল প্রতি ঘণ্টায় একটি শিশুকে হত্যা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এগুলো শুধু পরিসংখ্যান নয়; প্রতিটি সংখ্যা একজন মানুষ, একটি জীবন, একজন নির্দোষ শিশু।’ তিনি দাবি করেন, ‘আধুনিক ইতিহাসে এ ধরনের মানবিক বিপর্যয় আর ঘটেনি। গাজায় শিশুদের অজ্ঞান করার ওষুধ ছাড়াই অস্ত্রোপচার করতে হচ্ছে উল্লেখ করে এরদোয়ান বলেন, “এখানে…

Read More

দেশের শীর্ষস্থানীয় প্রিমিয়াম টেক ও লাইফস্টাইল রিটেইলার গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত রিসেলার হিসেবে নিযুক্ত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকরা স্টারলিংকের যুগান্তকারী স্যাটেলাইট ইন্টারনেট সলিউশন সরাসরি গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব আউটলেট এবং অফিসিয়াল ওয়েবসাইট www.gadgetandgear.com থেকে কিনতে পারবেন। স্পেসএক্সের তৈরি স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রত্যন্ত ও অনুন্নত এলাকাতেও দ্রুত গতির, কম বিলম্বের সংযোগ সরবরাহ করে। গ্যাজেট অ্যান্ড গিয়ার এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের গ্রাহক, ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোর কাছে বিশ্বমানের প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরও এগিয়ে যাচ্ছে। গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং মো. ইরফানুল হক খান বলেন, স্টারলিংকের অনুমোদিত রিসেলার হিসেবে আমরা দেশের সব অঞ্চলে ইন্টারনেট ঘাটতি কমিয়ে মানুষের এবং…

Read More

গাজা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার কারণে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) এক সাংবাদিককে বরখাস্ত করায় আদালত তাদের জরিমানা করেছে। অ্যান্টোইনেট লাতুফ নামের এই সাংবাদিক ২০২৩ সালের ডিসেম্বরে এবিসি রেডিও সিডনির মর্নিং শোর উপস্থাপক হিসেবে যোগদান করেন। তবে তিন দিন কাজ করার পরই তিনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে একটি পোস্ট শেয়ার করায় বরখাস্ত হন। বিচারক ড্যারিল রঙ্গিয়াহ জানান, লাতুফকে পোস্ট না করার কোনো স্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেয়া হয়নি। বরখাস্তের পেছনে রাজনৈতিক চাপ ও ইসরায়েলপন্থী লবিস্টদের প্রভাব ছিল। এ কারণে আদালত এবিসিকে ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান শেখ আবদুল আজিজ আল শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মুসলিম উম্মাহ একজন জ্ঞানগর্ভ ও পথপ্রদর্শক আলেমকে হারিয়েছে। শেখ আবদুল আজিজ আল শেখ ইসলামের সেবায় আজীবন নিজেকে উৎসর্গ করেছিলেন এবং তার গবেষণাধর্মী অবদান মুসলিম বিশ্বের কাছে অমূল্য। তিনি জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার এবং মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। শেখ আবদুল আজিজ আল শেখ ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়া কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামি শরিয়াহে স্নাতক…

Read More

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে বাংলাদেশের উত্তরণের প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা প্রদান করতে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-কে আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকে প্রফেসর ইউনুস এ বিষয়টি উত্থাপন করেন। তিনি আসন্ন ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মহাপরিচালকের ভূমিকা কামনা করেন, যাতে এলডিসি থেকে উত্তরণরত দেশগুলোর সহায়তায় কার্যকর ফলাফল নিশ্চিত হয় এবং উন্নত দেশগুলোর বাজারে বাণিজ্য সুবিধা বা শুল্কমুক্ত প্রবেশাধিকারের সম্ভাব্য প্রত্যাহারের কারণে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। মহাপরিচালক ডব্লিউটিও এসময় ড. ইউনূসকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। বাংলাদেশ ২০২৬ সালের শেষ নাগাদ এলডিসি…

Read More

চলতি মাসে একদিনে ১২ জনের মৃত্যুর মধ্যে দিয়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে। শহরের নিম্ন ও নিম্নমধ্যবিত্তের কাছে মশা তাড়ানোর সহজ হাতিয়ার হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত মশার কয়েল। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কয়েল কিছু ক্ষেত্রে মশা দূর করতে সাহায্য করলেও এর ধোঁয়া শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যান্সারসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। চিকিৎসকরা বলছেন, মশা থেকে নিরাপদে বাঁচার সবচেয়ে কার্যকর বিকল্প হলো মশারি ব্যবহারের মাধ্যমে রক্ষা পাওয়া। তবে রাজধানীর অলিগলির দোকানগুলোতে সহজলভ্য কয়েল মানুষ নিয়মিত ব্যবহার করছেন। কেউ ২৪ ঘণ্টার, কেউ ৭২ ঘণ্টার কার্যকারিতা দাবি করা কয়েল কিনছেন। ফলে ঘরে ঘরে কয়েল জ্বলছে এবং ঘর ধোঁয়ায় ভরে উঠছে। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েল ব্যবহার সত্ত্বেও শতভাগ মশা…

Read More

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেড দেশে প্রথমবারের মতো জন্মনিয়ন্ত্রণের একক রড (সিঙ্গেল রড) ইমপ্ল্যান্ট উৎপাদন শুরু করেছে। এতদিন ডবল রড ইমপ্ল্যান্ট ব্যবহার হলেও, নতুন প্রযুক্তির মাধ্যমে নিরাপদ, কার্যকর ও দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ সমাধান দেওয়া সম্ভব হবে। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টেকনো ড্রাগসের কারখানায় বিশেষভাবে নির্মিত ‘ইটিও প্ল্যান্ট’ চালু হয়। কোম্পানির সূত্রে জানা গেছে, টেকনো ড্রাগস ২০১৯ সাল থেকে বাংলাদেশে কন্ট্রাসেপটিভ ইমপ্ল্যান্ট তৈরি করছে। নিজস্ব উৎপাদন সুবিধার কারণে প্রতিষ্ঠানটি দেশীয়ভাবে একমাত্র এবং বিশ্বে মাত্র পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে একটি। প্রতিষ্ঠানটির পরিচালক ও খ্যাতিমান ফার্মাসিস্ট শাহ জালাল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে দীর্ঘ গবেষণার মাধ্যমে এই প্রযুক্তি উন্নয়ন করা হয়েছে। এর ফলে টেকনো…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্যারিসের মেয়র অ্যান ইদালগো। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধান উপদেষ্টার হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, খেলাধুলা ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। বিষয়টি প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেইজে জানানো হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে। এই নির্বাচন দেশের গণতন্ত্রের ভিত্তি স্থাপন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। দুই নেতা রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার জন্য জরুরি ভিত্তিতে তহবিল বৃদ্ধির ওপর জোর দেন।…

Read More

এশিয়া কাপের সুপার ফোরে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ১২ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলার আশা টিকিয়ে রাখল শাহিন-সালমানরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৩ রান। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ৩টি, হুসাইন তালাত ও হারিস রউফ ২টি করে উইকেট নেন। ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। তবে একপর্যায়ে মাত্র ১২ রানের ব্যবধানে টপ-অর্ডারের ৪ ব্যাটার ফিরে গেলে চাপের মুখে পড়ে দল। সেখান থেকে মোহাম্মদ নাওয়াজ ও হুসেইন তালাতের ৫৮ রানের জুটিতে ভর করে জয়ের…

Read More